হোম > শিক্ষা > ক্যাম্পাস

বেরোবিতে শুরু হচ্ছে চার দিনব্যাপী শহীদ আবু সাঈদ বইমেলা

প্রতিনিধি, বেরোবি

‎রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) শুরু হতে যাচ্ছে চার দিনব্যাপী ‘শহীদ আবু সাঈদ বইমেলা–২০২৬’। আজ রোববার ১২ এপ্রিল থেকে ১৫ এপ্রিল পর্যন্ত এই বইমেলা অনুষ্ঠিত হবে।

‎‎শুক্রবার (১০ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মো. ফেরদৌস রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা স্মারক মাঠে আয়োজিত এই বইমেলায় বিভিন্ন প্রকাশনা সংস্থা অংশ নেবে এবং শিক্ষার্থীসহ সবার জন্য উন্মুক্ত থাকবে।

বিজ্ঞপ্তিতে আরো উল্লেখ করা হয়, ‎শহীদ আবু সাঈদ বইমেলার পাশাপাশি বিশ্ববিদ্যালয় প্রশাসন চৈত্রসংক্রান্তি ও বাংলা নববর্ষ ১৪৩৩ বঙ্গাব্দ উপলক্ষে উৎসবমুখর পরিবেশে নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে। আগামী ১৩ এপ্রিল চৈত্রসংক্রান্তি উপলক্ষে বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ের ফুটবল মাঠে ঘুড়ি উড়ানো প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। অন্যদিকে বাংলা নববর্ষের দিন (১৪ এপ্রিল) সকাল ৯টা ১৫ মিনিটে প্রশাসনিক ভবনের দক্ষিণ গেট থেকে শুরু হবে আনন্দ শোভাযাত্রা।

‎‎একই দিনে বেলা ১১টা থেকে একাডেমিক ভবনসমূহের সামনে বসবে বৈশাখী মেলা, যেখানে বিভিন্ন বিভাগের স্টল প্রদর্শিত হবে। দুপুর ২টা ৩০ মিনিট থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত মিডিয়া চত্বরে অনুষ্ঠিত হবে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

বইমেলার আহ্বায়ক সহযোগী অধ্যাপক ড. মো. মনিরুজ্জামান বলেন, গত বছরের মতো এবারও আমরা শহিদ আবু সাঈদের স্মৃতিকে স্মরণ করে এই বইমেলার আয়োজন করেছি। বইমেলাটি চার দিনব্যাপী চলমান থাকবে। বইমেলাটি ১২ এপ্রিল বেলা ৩টায় উদ্বোধন করবেন জুলাই শহিদ আবু সাঈদের পিতা। দেশের বর্তমান জ্বালানি তেল সংকটের জন্য বেলা ১১টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত খোলা থাকবে। এছাড়া প্রতিদিন বিকেল চারটা থেকে সাংস্কৃতিক অনুষ্ঠান চলবে। উত্তরবঙ্গের সাহিত্যিক ও সাংস্কৃতিক বিষয় নিয়ে আয়োজন করা হবে।

নববর্ষ উদ্‌যাপন কমিটির আহ্বায়ক সহযোগী অধ্যাপক মো. মাসুদ রানা বলেন , চৈত্রসংক্রান্তি ও নববর্ষ ঘিরে বিশ্ববিদ্যালয় প্রশাসন নানা আয়োজন হাতে নিয়েছে। চৈত্রসংক্রান্তিতে শিক্ষার্থী ও কর্মকর্তাদের নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন ঘুড়ি ওড়ানো প্রতিযোগিতার আয়োজন করেছে। এছাড়া হলের শিক্ষার্থীদের জন্য হল কর্তৃপক্ষ খাবারের ব্যবস্থা করেছে ৷ তবে সব শিক্ষার্থীর জন্য নয়, কারণ পহেলা বৈশাখে কখনো খাবার দেওয়া হয় না। মূলত এটা ২৬ মার্চের স্বাধীনতা দিবসে ক্যাম্পাস বন্ধ ছিল, তাই সেদিনের খাবার বৈশাখের দিন হলের শিক্ষার্থীদের দেওয়া হবে।

এজিএসসহ রাবির ৩ শিক্ষার্থীর আবাসিক ব্যবস্থা বাতিল

আমার দেশে নিউজ প্রকাশের পর চালু হলো শাবিপ্রবির নতুন বাস

কুষ্টিয়ায় মাজারে হামলা ও পীর হত্যার প্রতিবাদে ঢাবিতে বিক্ষোভ

তাকওয়া ও সদাচরণ সবচেয়ে বেশি মানুষকে প্রবেশ করাবে জান্নাতে

ফাইলজট কমাতে জবি উপাচার্যের ব্যতিক্রমী উদ্যোগ

শাবিপ্রবিতে ছাত্রশিবিরের সিরাত সিম্পোজিয়াম ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

বিচারের নামে শহীদ কামারুজ্জামানকে হত্যা করা হয়

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আবারও ভয়ংকর ‘কিং কোবরা’ উদ্ধার

জুলাইকে ধারণ করেই এগিয়ে যেতে হবে

নোবিপ্রবিতে ভর্তি পরীক্ষায় ছাত্রদলের মানবিক সেবামূলক কার্যক্রম