হোম > শিক্ষা > ক্যাম্পাস

মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্তের ঘটনায় গাকৃবি উপাচার্যের শোক

আতিকুর রহমান নগরী

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের মর্মান্তিক ঘটনায় নিহত ও আহতদের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের (গাকৃবি) উপাচার্য অধ্যাপক ড. জিকেএম মোস্তাফিজুর রহমান। তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের পক্ষ থেকে নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি আন্তরিক সহমর্মিতা প্রকাশ করেন।

এক শোকবার্তায় উপাচার্য বলেন, ‘এই দুঃসময় আমরা নিহতদের পরিবারগুলোর সঙ্গে সমভাবে শোকাহত। মহান সৃষ্টিকর্তা তাঁদের এই গভীর বেদনাকে সহ্য করার শক্তি দিন—এ প্রার্থনা করি। এই দুর্ঘটনা যেন আমাদের আরও সচেতন করে তোলে এবং ভবিষ্যতে এ ধরনের মর্মান্তিক ঘটনা রোধে কার্যকর ব্যবস্থা নিতে সবাইকে উদ্যোগী করে।’

তিনি আরও জানান, ‘গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রতিটি শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারী এই শোকাবহ সময়ে মাইলস্টোন পরিবারের পাশে রয়েছে। প্রয়োজনে বিশ্ববিদ্যালয় মানবিক সহায়তা ও সহযোগিতার হাত বাড়িয়ে দিতে প্রস্তুত।’

উপাচার্য আশাবাদ ব্যক্ত করে বলেন, ‘সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দুর্ঘটনার প্রকৃত কারণ উদঘাটন করবে এবং প্রয়োজনীয় প্রতিকারমূলক ব্যবস্থা গ্রহণ করবে, যাতে ভবিষ্যতে আর কোনো পরিবারকে এ ধরনের কঠিন পরিস্থিতির সম্মুখীন না হতে হয়।’

নিষিদ্ধ আ.লীগের নাশকতার প্রতিবাদে বেরোবি শিক্ষকসমাজের মানববন্ধন

বেরোবিতে পরিচালকের বিরুদ্ধে শিক্ষার্থীদের কঠোর অবস্থান, দপ্তরে তালা

রাবিতে ভর্তির আবেদন আজ শুরু

জাতীয় বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লায়েড আইসিটি কোর ট্রেইনার প্রশিক্ষণের সমাপনী

ঢাবি ক্যাম্পাসে বহিরাগত যান চলাচলে কড়াকড়ি, হবে তল্লাশি

গোপন ছবি ছড়ানোর অভিযোগে সাবেক স্ত্রীর মামলা, ছাত্রদল নেতা গ্রেপ্তার

অনাপত্তিপত্র না নিয়েই বিদেশে পাড়ি ঢাবির আওয়ামীপন্থি শিক্ষকদের

শাবিপ্রবিতে আগামীকাল ‘ভবিষ্যৎ বিজ্ঞানীর খোঁজে’ জাতীয় প্রতিযোগিতার বিভাগীয় পর্ব

রাকসুর তফসিল ও সিনেট কার্যকরের দাবিতে চার দিনের আল্টিমেটাম আম্মারের

জবির শীতকালীন ছুটি বাতিল, ছুটি সমন্বয় হবে রমজানে