হোম > শিক্ষা > ক্যাম্পাস

জবি উপাচার্যের নামে ভুয়া ফেসবুক-হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট, সতর্ক করল প্রশাসন

প্রতিনিধি, জবি

ফাইল ছবি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্‌দীনের নাম, ছবি ও পদবি ব্যবহার করে সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া ও অননুমোদিত অ্যাকাউন্ট খুলে বিভিন্ন ব্যক্তির সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বিশেষ করে Facebook ও WhatsApp-এ এ ধরনের এক বা একাধিক ভুয়া অ্যাকাউন্টের মাধ্যমে যোগাযোগের চেষ্টা করা হচ্ছে বলে বিশ্ববিদ্যালয়ের নজরে এসেছে।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) এ ঘটনায় সতর্কীকরণ বিজ্ঞপ্তি জারি করেছে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দপ্তর। বিজ্ঞপ্তিতে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, উপাচার্যের পরিচয়ে কোনো ভুয়া অ্যাকাউন্ট বা অপরিচিত নম্বর থেকে বার্তা, ফোনকল কিংবা কোনো ধরনের অনুরোধ পাওয়া গেলে যথাযথভাবে পরিচয় নিশ্চিত না হয়ে কোনো তথ্য প্রদান করা যাবে না। একই সঙ্গে কোনো ধরনের আর্থিক লেনদেন কিংবা অনুরোধে সাড়া না দেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আরও জানিয়েছে, উপাচার্যের নাম, ছবি ও পদবি ব্যবহারকারী এসব ভুয়া বা অননুমোদিত অ্যাকাউন্টের সঙ্গে উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন কিংবা জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রশাসনের কোনো সংশ্লিষ্টতা নেই।

সংশ্লিষ্টদের এ ধরনের প্রতারণামূলক কর্মকাণ্ড থেকে সতর্ক থাকার পাশাপাশি পরিচয় নিশ্চিত করে যোগাযোগ করার আহ্বান জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

তামাক ও ধূমপানমুক্ত ক্যাম্পাস নিশ্চিতে উদ্যোগ নেওয়ার আহ্বান ঢাবি সাংবাদিক সমিতির

শিক্ষামন্ত্রীর সঙ্গে ব্রিটিশ কাউন্সিল প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ

যুক্তরাষ্ট্র লক্ষ্য অর্জনে ব্যর্থ, ইরান শক্তিশালী রাষ্ট্র হিসেবে প্রমাণিত: রুশ প্রেস সেক্রেটারি

মিঠা পানির মাছ রপ্তানিতে জোর দিতে হবে: মৎস্য প্রতিমন্ত্রী

পশ্চিমা গণমাধ্যমে যুদ্ধের বয়ান পুরোপুরি পক্ষপাতদুষ্ট, জবিতে ইরানি রাষ্ট্রদূত

রাবি রেলস্টেশনে ট্রেনে পাথর নিক্ষেপ, সন্দেহভাজন ৩ জনকে আটক

নিষিদ্ধ ছাত্রলীগের হোয়াটসঅ্যাপ গ্রুপে চবি শিক্ষার্থী, পুলিশে দিল শিবির

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ‘জুলাই-৩৬’ হলে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা

‘হুমকি দিয়ে আন্দোলন দমানো যাবে না’, মধ্যরাতে উত্তাল চুয়েট

অ্যাপ্লাইড আইসিটি পাঠদানে ৯০০ মাস্টার ট্রেইনার তৈরি করবে জাতীয় বিশ্ববিদ্যালয়