হোম > শিক্ষা > ক্যাম্পাস

শাকসু নিয়ে উত্তপ্ত ক্যাম্পাস, সিদ্ধান্তহীনতায় নির্বাচন কমিশন

প্রতিনিধি, শাবিপ্রবি

নির্বাচন কমিশন থেকে জাতীয় নির্বাচনের আগে কোনো নির্বাচন আয়োজন না করার প্রজ্ঞাপন জারির পর শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (শাকসু) নিয়ে আশঙ্কা তৈরি হয়েছে। এতে উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে ক্যাম্পাসে। এ অবস্থায় নির্বাচন নিয়ে সঠিক কোনো সিদ্ধান্ত দিতে পারছে না শাকসু নির্বাচন কমিশন।

সোমবার সন্ধ্যায় বাংলাদেশ নির্বাচন কমিশন কর্তৃক একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। সেখানে বলা হয়েছে ১২ ফেব্রুয়ারির আগে কোনো নির্বাচন আয়োজন না করতে। এই খবরে শাবিপ্রবি ক্যাম্পাস বিক্ষোভ মিছিলে উত্তপ্ত হয়ে ওঠে। এ বিষয়ে শাকসু কার্যালয়ে নির্বাচন কমিশনাররা শিক্ষার্থীদের সঙ্গে দীর্ঘ আলোচনায়ও কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারেননি। এ অবস্থায় নির্বাচন কমিশনাররা শিক্ষার্থীদের বলেছেন প্রশাসনের অপেক্ষা করতে।

এখন শিক্ষার্থী ও নির্বাচন কমিশনাররা শাকসু কার্যালয়ে অপেক্ষা করছেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো সাজেদুল করিমের। তিনি এলে কী সিদ্ধান্ত হবে, তার অপেক্ষায় রয়েছেন শিক্ষার্থীরা।

এসআই

জবিতে প্রথমবারের ‘স্পেশাল রিসার্চ অ্যাওয়ার্ড’ পেলেন অধ্যাপক ইমরানুল হক

জবির সিন্ডিকেট সদস্য হলেন অধ্যাপক মোর্শেদ হাসান

তরুণদের যুক্তিনির্ভর ও তথ্যভিত্তিক চিন্তার বিকাশ ঘটাতে হবে: ডেপুটি স্পিকার

ইআবি ও বিডিরেনের মধ্যে ইন্টারনেট সেবা চুক্তি সই

পেপারলেস হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম

রাজশাহী স্টেশনে রাতভর উত্তেজনার পর ট্রেন চলাচল স্বাভাবিক

মাদরাসায় শিক্ষার্থীদের নিরাপত্তায় আল-হাইআতুল উলয়ার উদ্যোগকে স্বাগত

জবি ছাত্রদলের যুগ্ম আহ্বায়কসহ ৮ নেতাকর্মী বহিষ্কার, একজনকে শোকজ

অপ্রতিম হত্যার ৪ আসামির মধ্যে আদালতে ৩ জনের স্বীকারোক্তি

তিন দফা দাবিতে বাকৃবিতে ভেটেরিনারি শিক্ষার্থীদের মানববন্ধন