হোম > শিক্ষা > ক্যাম্পাস

‘সমাজকল্যাণের’ জয়ে শিক্ষার্থীদের জোড়া খাসি উপহার ছাত্রদল নেতার

স্টাফ রিপোর্টার

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আন্তঃবিভাগ ক্রিকেট টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগকে ৫ উইকেটে হারিয়ে ফাইনালে উঠেছে সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের ক্রিকেট দল। এর মধ্য দিয়ে টুর্নামেন্টের ফাইনালে উত্তীর্ণ হয় দলটি।

শনিবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে সকাল সাড়ে ৯টায় এ খেলা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত থেকে শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে খেলাটি উপভোগ করেন ছাত্রদলের কেন্দ্রীয় যুগ্ম-সাধারণ সম্পাদক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম হল ছাত্রদলের সাবেক নির্বাচিত সাধারণ সম্পাদক মো. তরিকুল ইসলাম তারিক। ‘সমাজকল্যাণের’ এই জয়ের আনন্দ উপভোগ করতে উপস্থিত শিক্ষার্থীদের দাবির মুখে দুটো খাসি উপহার দেন ছাত্রদলের এ কেন্দ্রীয় নেতা।

এ বিষয়ে তারিক বলেন, ‘সমাজকল্যাণের সাবেক শিক্ষার্থী হিসেবে বর্তমান শিক্ষার্থীদের আমন্ত্রণে আজকের আন্তঃবিভাগ খেলাটি উপভোগ করতে এসেছিলাম। মাদকমুক্ত সমাজ বিনির্মাণ এবং শরীর-মন ভালো রাখতে পড়ালেখার পাশাপাশি খেলাধুলায় অংশ নেওয়া খুবই গুরুত্বপূর্ণ। যখনই সময়-সুযোগ হয় তখন নিজেও খেলি, অন্যদের খেলা উপভোগ করি এবং খেলতে উৎসাহিত করি।’

ইনস্টিটিউটের শিক্ষার্থী ও খেলোয়াড় তপন কুমার সরকার বলেন, ‘তারিক ভাইকে সব ধরনের কর্মসূচিতে বিগত সময়েও আমরা পাশে পেয়েছি। ভাই অসম্ভব এক ক্রীড়াপ্রেমী মানুষ। যেকোনো প্রয়োজনে আমরা তাকে পাশে পাই। এই জোড়া খাসি প্রাপ্তি তারই অংশ।’

জাতীয় বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লায়েড আইসিটি কোর ট্রেইনার প্রশিক্ষণের সমাপনী

ঢাবি ক্যাম্পাসে বহিরাগত যান চলাচলে কড়াকড়ি, হবে তল্লাশি

গোপন ছবি ছড়ানোর অভিযোগে সাবেক স্ত্রীর মামলা, ছাত্রদল নেতা গ্রেপ্তার

অনাপত্তিপত্র না নিয়েই বিদেশে পাড়ি ঢাবির আওয়ামীপন্থি শিক্ষকদের

শাবিপ্রবিতে আগামীকাল ‘ভবিষ্যৎ বিজ্ঞানীর খোঁজে’ জাতীয় প্রতিযোগিতার বিভাগীয় পর্ব

রাকসুর তফসিল ও সিনেট কার্যকরের দাবিতে চার দিনের আল্টিমেটাম আম্মারের

জবির শীতকালীন ছুটি বাতিল, ছুটি সমন্বয় হবে রমজানে

ককটেল বিস্ফোরণের ঘটনায় ঢাবির শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

ব্যক্তিগত কারণ দেখিয়ে ঢাবির পাঁচ সহকারী প্রক্টরের পদত্যাগ

নন্দলাল না হয়ে আপনারা মাঠে আসেন, আমরা লড়াই করি: ছাত্রদলকে আম্মার