হোম > শিক্ষা > ক্যাম্পাস

বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় কুবিতে দোয়া

প্রতিনিধি, কুবি

বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দ্রুত আরোগ্য কামনায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৩০ নভেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে ইউট্যাব, জাতীয়তাবাদী কর্মকর্তা-কর্মচারী পরিষদ এবং ছাত্রদলের উদ্যোগে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

দোয়া মাহফিলে ইউট্যাবের কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখার ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ শাহাদাৎ হোসাইন বলেন, “১৭ বছর ধরে নানা নির্যাতনের পরও যাকে দমানো যায়নি, তিনি হলেন বেগম জিয়া। সবকিছু পাশ কাটিয়ে তিনি দলকে আগলে রেখেছেন। জাতির সংকটময় সময়ে তার উপস্থিতি অত্যন্ত প্রয়োজন।”

ইউট্যাবের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও কুবি ইউট্যাবের সদস্য ইংরেজি বিভাগের অধ্যাপক ড. এম.এম. শরিফুল করীম বলেন, গণতন্ত্রের মা ও বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য আমরা একত্রিত হয়েছি। উপস্থিত সবাইকে ধন্যবাদ জানাই। তিনি যেন দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসেন এই দোয়া করছি।

উল্লেখ্য, রাজধানীর এভারকেয়ার হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ৮০ বছর বয়সী বেগম খালেদা জিয়া। দেশি-বিদেশি বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত মেডিক্যাল বোর্ডের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছে। হৃদ্‌রোগ, ডায়াবেটিস, আর্থ্রাইটিস, লিভার সিরোসিস ও কিডনি জটিলতাসহ দীর্ঘদিনের বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছেন তিনি। গত রবিবার (২৩ নভেম্বর) শ্বাসকষ্ট দেখা দিলে দ্রুত তাকে হাসপাতালে ভর্তি করা হয় এবং তখন থেকেই তিনি নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।

জাতীয় বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লায়েড আইসিটি কোর ট্রেইনার প্রশিক্ষণের সমাপনী

ঢাবি ক্যাম্পাসে বহিরাগত যান চলাচলে কড়াকড়ি, হবে তল্লাশি

গোপন ছবি ছড়ানোর অভিযোগে সাবেক স্ত্রীর মামলা, ছাত্রদল নেতা গ্রেপ্তার

অনাপত্তিপত্র না নিয়েই বিদেশে পাড়ি ঢাবির আওয়ামীপন্থি শিক্ষকদের

শাবিপ্রবিতে আগামীকাল ‘ভবিষ্যৎ বিজ্ঞানীর খোঁজে’ জাতীয় প্রতিযোগিতার বিভাগীয় পর্ব

রাকসুর তফসিল ও সিনেট কার্যকরের দাবিতে চার দিনের আল্টিমেটাম আম্মারের

জবির শীতকালীন ছুটি বাতিল, ছুটি সমন্বয় হবে রমজানে

ককটেল বিস্ফোরণের ঘটনায় ঢাবির শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

ব্যক্তিগত কারণ দেখিয়ে ঢাবির পাঁচ সহকারী প্রক্টরের পদত্যাগ

নন্দলাল না হয়ে আপনারা মাঠে আসেন, আমরা লড়াই করি: ছাত্রদলকে আম্মার