হোম > শিক্ষা > ক্যাম্পাস

সবাইকে নিয়েই বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিতে যেতে চাই: জবি উপাচার্য

প্রতিনিধি, জবি

জবি উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্‌দীন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্‌দীন বলেছেন, দলমত-নির্বিশেষে সবাইকে নিয়েই জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিয়ে যেতে চাই। জগন্নাথ বিশ্ববিদ্যালয় এবং শিক্ষার্থীদের অগ্রাধিকার দিয়েই আমরা একসঙ্গে কাজ করে যাব।

রোববার দুপুরে জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবে কর্মরত সাংবাদিকদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এসব কথা বলেন।

উপাচার্য বলেন, বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়ন নিশ্চিত করতে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী এবং গণমাধ্যমকর্মীদের সমন্বিত উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটি বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিতে হলে শুধু প্রশাসনের একক প্রচেষ্টা যথেষ্ট নয়, বরং সব স্টেকহোল্ডারের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন।

তিনি আরো বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের ইতিবাচক কর্মকাণ্ড তুলে ধরা এবং সমস্যা ও সম্ভাবনা নিয়ে গঠনমূলক সমালোচনা করার ক্ষেত্রে সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি এই বিশ্ববিদ্যালয়েরই শিক্ষক। উপাচার্য হিসেবে দায়িত্ব নিয়েছি। এখন আমাকে দিয়ে এই বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে সঠিকভাবে কাজ করিয়ে নেওয়ার দায়িত্ব আপনাদের সবার।’ এ সময় তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের সাংবাদিকদের প্রতি বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সংবাদ পরিবেশনের আহ্বান জানান।

বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা কামনা করে উপাচার্য বলেন, ‘সবাইকে সঙ্গে নিয়েই একটি আধুনিক ও উন্নত জগন্নাথ বিশ্ববিদ্যালয় গড়ে তোলা হবে। এ যাত্রায় আপনাদের সবার সমন্বিত সহযোগিতা প্রত্যাশা করছি।’

সৌজন্য সাক্ষাৎকালে জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের সভাপতি মো. মেহেদী হাসান ও সাধারণ সম্পাদক ইউছুব ওসমানসহ অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।

স্বাধীনতা দিবসের সভা বয়কট করলেন শাবির জাতীয়তাবাদী শিক্ষকরা

নানা আয়োজনে তা’মীরুল মিল্লাতে স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

স্বাধীনতা শুধু রাষ্ট্রীয় অধিকার নয়, প্রতিটি মানুষের লালিত আবেগ

ঢাকা বিশ্ববিদ্যালয়ে মহান স্বাধীনতা দিবস উদ্‌যাপিত

দৌলতদিয়ায় বাসডুবিতে মা-ভাগ্নিসহ জাবি শিক্ষার্থী নিহত

ঢাবি উপাচার্যের সঙ্গে জাপানের দুই প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

বিশ্ববিদ্যালয়ে ফ্রি ওয়াই-ফাই সুবিধা নিশ্চিত করতে ইউজিসি’র নির্দেশনা

ইউজিসি চেয়ারম্যানের সঙ্গে এপিইউবি প্রতিনিধি দলের সাক্ষাৎ

ব্রেইন টিউমারে আক্রান্ত হয়ে জবি শিক্ষক জহিরুলের মৃত্যু

শহীদ সাজিদের কবর জিয়ারত করে কার্যক্রম শুরু করবেন জবি উপাচার্য