হোম > শিক্ষা > ক্যাম্পাস

ডাকসুর ফলাফলের নামে ভুয়া তথ্যে সয়লাব সোশ্যাল মিডিয়া

স্টাফ রিপোর্টার

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ভোট গণনা চলছে। তবে এখনো পর্যন্ত কোনো আনুষ্ঠানিক ফলাফল প্রকাশ না হলেও সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া তথ্য ছড়িয়ে পড়েছে। এতে শিক্ষার্থীদের মধ্যে বিভ্রান্তি দেখা দিয়েছে।

মঙ্গলবার সন্ধ্যার পর থেকে বিভিন্ন ফেসবুক আইডি ও পেজ থেকে ‘ফলাফল’ নামে নানা তথ্য প্রকাশ করা হচ্ছে।

আবু সালেহ মূসা নামে এক ফেসবুক ব্যবহারকারী পোস্টে দাবি করেছেন, শামসুন্নাহার হলে ছাত্রদলের প্রার্থী আবিদ পেয়েছেন ৯৯৫ ভোট এবং ছাত্রশিবিরের প্রার্থী সাদিক পেয়েছেন ৮৯৯ ভোট। এছাড়া জগন্নাথ হলে আবিদ পেয়েছেন ৮২৯ ভোট ও সাদিক পেয়েছেন ৪০৯ ভোট। দুই কেন্দ্রের ফলাফলে ৫১৫ ভোটে এগিয়ে রয়েছেন আবিদ বলে উল্লেখ করেন তিনি।

অন্যদিকে ভিপি প্রার্থী আব্দুল ওয়াহেদ নিজেই এক পোস্টে দাবি করেছেন, শহীদুল্লাহ হলে ১২০০ এর বেশি ভোট কাস্ট হয়েছে। এর মধ্যে সাদিক কায়েম ৮০০+, এসএম ফরহাদ ৬৫০+ এবং মহিউদ্দিন ৮০০+ ভোট পেয়েছেন।

এছাড়া ‘জিয়া সাইবার ফোর্স’ নামের একটি ফেসবুক পেজে বলা হয়েছে, জগন্নাথ হলে মোট ভোটার সংখ্যা ২২২৫ জন। সেখানে ভিপি পদে আবিদ পেয়েছেন ৮২৯ ভোট এবং সাদিক কায়েম পেয়েছেন ৪০৯ ভোট।

শিক্ষার্থীদের অভিযোগ, এভাবে উদ্দেশ্যমূলকভাবে ভুয়া তথ্য প্রচার করে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করা হচ্ছে।

এ বিষয়ে ডাকসুর নির্বাচন কমিশনার বলেন, “ভোট গণনা চলমান আছে। এখন পর্যন্ত কোনো ফলাফল প্রকাশ করা হয়নি। সামাজিক যোগাযোগমাধ্যমে যেসব তথ্য ছড়ানো হচ্ছে, সেগুলো সম্পূর্ণ ভিত্তিহীন।”

রাবিতে ভর্তির আবেদন আজ শুরু

জাতীয় বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লায়েড আইসিটি কোর ট্রেইনার প্রশিক্ষণের সমাপনী

ঢাবি ক্যাম্পাসে বহিরাগত যান চলাচলে কড়াকড়ি, হবে তল্লাশি

গোপন ছবি ছড়ানোর অভিযোগে সাবেক স্ত্রীর মামলা, ছাত্রদল নেতা গ্রেপ্তার

অনাপত্তিপত্র না নিয়েই বিদেশে পাড়ি ঢাবির আওয়ামীপন্থি শিক্ষকদের

শাবিপ্রবিতে আগামীকাল ‘ভবিষ্যৎ বিজ্ঞানীর খোঁজে’ জাতীয় প্রতিযোগিতার বিভাগীয় পর্ব

রাকসুর তফসিল ও সিনেট কার্যকরের দাবিতে চার দিনের আল্টিমেটাম আম্মারের

জবির শীতকালীন ছুটি বাতিল, ছুটি সমন্বয় হবে রমজানে

ককটেল বিস্ফোরণের ঘটনায় ঢাবির শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

ব্যক্তিগত কারণ দেখিয়ে ঢাবির পাঁচ সহকারী প্রক্টরের পদত্যাগ