হোম > শিক্ষা > ক্যাম্পাস

কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

স্টাফ রিপোর্টার, গাজীপুর

দেশের ৯টি পাবলিক কৃষি বিশ্ববিদ্যালয়ের ২০২৬ সালের গুচ্ছ পদ্ধতিতে অনুষ্ঠেয় ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। বুধবার (৭ জানুয়ারি) এক বিজ্ঞপ্তিতে এ ফল প্রকাশ করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কৃষি গুচ্ছভুক্ত ৯টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। ফলাফলে মেধাতালিকায় মুক্তিযোদ্ধা, ক্ষুদ্র ও নৃগোষ্ঠী এবং প্রতিবন্ধী কোটাসহ নির্বাচিত হয়েছেন ৩৭০১ জন শিক্ষার্থী।

ফলাফলের দ্বিতীয় ধাপে ৭ হাজার ২৬৬ জন শিক্ষার্থীকে অপেক্ষামাণ তালিকায় রেখে ফল প্রকাশ করা হয়েছে। তালিকায় নির্বাচিত শিক্ষার্থীদের মধ্যে ১০০ নম্বরের মধ্যে সর্বোচ্চ ৯৩.৭৫ নম্বর পেয়ে প্রথম হয়েছেন।

মেধাতালিকা থেকে কেউ ভর্তি না হলে প্রথম অপেক্ষমাণ তালিকা থেকে মেধার ভিত্তিতে ভর্তি হতে পারবেন। ফলাফল কৃষিগুচ্ছের অফিসিয়াল ওয়েবসাইট (https://acas.edu.bd)-এ শিক্ষার্থীরা দেখতে পারবেন বলে জানিয়েছেন গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. জি কে এম মোস্তাফিজুর রহমান।

এসআই

ঢাবিতে লোকপ্রশাসন বিভাগের প্রথম আন্তর্জাতিক সম্মেলন শুরু ৩ অক্টোবর, থাকছে ৭৬ গবেষণাপত্র

ঢাবিতে শেখ মুজিব হলের ফটক থেকে মুছে দেওয়া হলো ‘শহীদ ওসমান হাদি’ নাম

বেরোবিতে আড়াই বছর ধরে শূন্য উপ-উপাচার্যের পদ, দুই মাসেও যোগ দেননি ট্রেজারার

মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশনারের সঙ্গে ইআবি উপাচার্যের সাক্ষাৎ

চোখে কালো কাপড় বেঁধে চুয়েটে শিক্ষার্থীদের মিছিল

ঢাবির হলে লাকড়ি দিয়ে রান্না, দাম বেড়েছে খাবারের

বাসে মারামারির জেরে ইবিতে শিক্ষার্থীদের সংঘর্ষে আহত বিভাগীয় সভাপতি

রাবি শিক্ষার্থীদের চিকিৎসাসেবায় ছাত্রশিবিরের অ্যাম্বুলেন্স উপহার

টাইমস হায়ার র‌্যাঙ্কিংয়ে যৌথভাবে দ্বিতীয় রাজশাহী বিশ্ববিদ্যালয়

জবি উপাচার্যের নামে ভুয়া ফেসবুক-হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট, সতর্ক করল প্রশাসন