হোম > শিক্ষা > ক্যাম্পাস

জবি ছাত্রশিবিরের নতুন সভাপতি রিয়াজুল, সেক্রেটারি আরিফ

জবি সংবাদদাতা

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ইসলামী ছাত্রশিবিরের নেতৃত্বে পরিবর্তন এসেছে। ২০২৫ সেশনের বাকি সময়ের জন্য সভাপতি হয়েছেন মো. রিয়াজুল ইসলাম এবং সেক্রেটারি হিসেবে মনোনীত হয়েছেন আব্দুল আলীম আরিফ।

সোমবার (৭ জুলাই) বিশ্ববিদ্যালয়ে আয়োজিত জরুরি সদস্য সমাবেশে সরাসরি ভোটগ্রহণের মাধ্যমে সভাপতি নির্বাচন অনুষ্ঠিত হয়। আইন বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রিয়াজুল সর্বাধিক ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন। পরে সদস্যের পরামর্শের ভিত্তিতে ভূমি প্রশাসন বিভাগের একই বর্ষের শিক্ষার্থী আরিফকে সেক্রেটারি হিসেবে মনোনয়ন দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম। ব্যালট পেপারে ভোটগ্রহণ ও গণনার পর তিনিই নবনির্বাচিত সভাপতির শপথ পাঠ করান। সমাবেশটি সঞ্চালনা করেন কেন্দ্রীয় প্রচার সম্পাদক আজিজুর রহমান আজাদ।

সভাপতি নির্বাচিত হয়ে রিয়াজুল ইসলাম বলেন, “জবি শিক্ষার্থীরা নানা সমস্যায় ভোগে। আমরা সব সময় তাদের পাশে থাকার চেষ্টা করি। এই ক্যাম্পাসে রাজনৈতিক সহাবস্থান ও শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখাই আমাদের অঙ্গীকার।”

এর আগে চলতি বছরের ৩ জানুয়ারি আসাদুল ইসলামকে সভাপতি এবং রিয়াজুল ইসলামকে সেক্রেটারি করে কমিটি গঠন করা হয়েছিল। ছয় মাসের মাথায় সেই কমিটিতে রদবদল এনে নতুন নেতৃত্ব দেওয়া হলো।

নবনির্বাচিত সেক্রেটারি আরিফ পূর্বে সাংগঠনিক সম্পাদকের দায়িত্বে ছিলেন। রাতে বিষয়টি জবি শাখা ছাত্রশিবিরের অফিসিয়াল ফেসবুক পেজে জানানো হয়।

এ সময় আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্র অধিকার সম্পাদক আমিরুল ইসলাম, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা সভাপতি মুহিব্বুল্লাহ মুহিব, জবি শাখার সাবেক সভাপতি দাইয়্যান সালেহীন, হাফেজ সাজ্জাদ হোসেন, মিকদাদ হোসেন, ইকবাল শিকদার এবং সদ্য বিদায়ী সভাপতি মো. আসাদুল ইসলাম।

চবিতে সাংবাদিকসহ চার শিক্ষার্থী আহতের ঘটনায় চাকসুর বিক্ষোভ

জাবিতে প্রথমবারের মতো তিন দিনের চলচ্চিত্র উৎসব অনুষ্ঠিত

ভর্তি পরীক্ষার ফলে ত্রুটি, পাস করলেও শত শত পরীক্ষার্থীকে দেখানো হলো ফেল

জুলাই ইস্যুতে দ্বিমত, বিএনপির সমালোচনা করে ছাত্রদল নেতা শোভনের পদত্যাগ

জাকসুর উদ্যোগে পুনরায় চালু ক্যাম্পাস–চন্দ্রা রুটে বাস

গণভোটের রায় বাস্তবায়নের দাবি বাংলাদেশ ছাত্রপক্ষের

কুয়েটের ৩১ জন শিক্ষক পেলেন ভাইস-চ্যান্সেলর অ্যাওয়ার্ড

আধুনিকায়ন হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের টিএসসি

চাকসুর উদ্যোক্তা মেলায় দেশীয় পাটপণ্য থেকে চীনা সামগ্রীর সমাহার

এনএসইউতে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন করলো এসএস ক্লাব