হোম > শিক্ষা > ক্যাম্পাস

চলন্ত বাস থেকে শিক্ষার্থীকে ধাক্কা, ২৫ হাজার টাকা ক্ষতিপূরণ

জাবি প্রতিনিধি

চলন্ত বাস থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) এক শিক্ষার্থীকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার অভিযোগে ‘ঠিকানা পরিবহন’-এর ছয়টি বাস ১৬ ঘণ্টা আটকে রাখার পর ২৫ হাজার টাকা ক্ষতিপূরণ নিয়ে ছেড়ে দিয়েছেন শিক্ষার্থীরা।

রোববার (২৯ মার্চ) দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক এ কে এম রাশিদুল আলমের উপস্থিতিতে বাস মালিকপক্ষের সাথে আলোচনায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। এঘটনায় ভুক্তভোগী শিক্ষার্থী নাম আল মামুন। তিনি সরকার ও রাজনীতি বিভাগের ৫৩ ব্যাচের শিক্ষার্থী।

গতকাল রাতে আল মামুনকে ফেলে দেয়ার পর ঠিকানা পরিবহনের ছয়টি বাস আটক করে শিক্ষার্থীরা। এরপর আজ দুপক্ষের আলোচনা শেষে বাস মালিকপক্ষ আহত শিক্ষার্থীর চিকিৎসা ব্যয় ও একমাসের খরচ সহ মোট ২৫ হাজার টাকা প্রদান করেন। এরপর আটককৃত ছয়টি বাস ছেড়ে দেয়া হয়।

ভুক্তভোগী শিক্ষার্থী আল মামুন জানান, গতকাল সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বিশমাইল এলাকা থেকে ঠিকানা পরিবহনের একটি বাসে ওঠেন। ডেইরি গেটে নামতে চাইলে বাসের হেলপার তার সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করে এবং জাবির শিক্ষার্থীদের বাসে না তোলার কথা বলে। পরে আরেকজন হেলপার তাকে চলন্ত বাস থেকে ধাক্কা দিয়ে ফেলে দেয়, এতে তার হাঁটু, হাতে এবং মাথায় আঘাত লাগে।

'ঠিকানা' পরিবহনের ম্যানেজার মো. কবির হোসাইন দুঃখ প্রকাশ করে বলেন, এইরকম ঘটনা আমাদের পরিবহন মালিকদের জন্য কাঙ্খিত নয়, আহত শিক্ষার্থীর চিকিৎসা সহ খরচের জন্য ২৫ হাজার টাকা দিয়েছি। ভবিষ্যতে যাতে এইরকম ঘটনা না হয়, আমরা সকল পরিবহন মালিকদের সাথে আলোচনা করে একটি সমাধানের পথ বের করার চেষ্টা করবো।

প্রক্টর অধ্যাপক এ কে এম রাশিদুল আলম বলেন, 'মালিকপক্ষ তাদের ভুলের জন্য ক্ষমা চেয়ে মুচলেকা দিয়েছে। ভবিষ্যতে তারা শিক্ষার্থীদের সঙ্গে ভালো ব্যবহার করবে বলে প্রতিশ্রুতি দিয়েছে এবং ভুক্তভোগী শিক্ষার্থীকে ক্ষতিপূরণ বাবদ ২৫ হাজার টাকা দিয়েছে। এতে শিক্ষার্থীর মেডিকেল খরচবাবদ (এক্সরে, সিটিস্ক্যান ও ঔষধসহ) ১২ হাজার টাকা এবং একমাসের চলার খরচ ১৩ হাজার টাকা যেহেতু ভূক্তভোগী শিক্ষার্থী টিউশন করে নিজের খরচ বহন করতো।

তিনি আরো জানান, ঢাকা-আরিচা মহাসড়কে যেসব পরিবহনগুলো চলাচল করছে তাদের মালিকপক্ষের সাথে আলোচনা করে এর একটি স্থায়ী সমাধান করা হবে।

সর্বোচ্চ রাজস্ব বাজেট পেয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়

চবিতে নতুন শাটল ট্রেন উদ্বোধন

জবির আইন ও বিজ্ঞান অনুষদে নতুন ডিন

মেস থেকে রাবি শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার

পবিপ্রবিতে যোগ দিলেন ভিসি অধ্যাপক হেমায়েত জাহান

জাপানের আইটিইই পরীক্ষায় প্রথম স্থান অর্জন খুবি শিক্ষার্থীর

নিখোঁজ বাবার সন্ধানে জবি শিক্ষার্থী তৈমুর মবিন

পুশইন বন্ধ না হলে সীমান্তে লংমার্চের হুঁশিয়ারি ছাত্র অধিকার পরিষদের

শিক্ষার্থীদের অধিকার ও আন্দোলন-সংগ্রামে জবি প্রেসক্লাবের ভূমিকা অগ্রগামী

সমাজবিজ্ঞান অনুষদের ডিনের দায়িত্বে অধ্যাপক শরিফুল হুদা