হোম > শিক্ষা > ক্যাম্পাস

সোহরাওয়ার্দী উদ্যানে শিক্ষার্থী–সাংবাদিকের ওপর হামলার ঘটনায় ডাকসুর নিন্দা

আমার দেশ অনলাইন

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে অভিযান চলাকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী ও এক সাংবাদিকের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)। একই সঙ্গে ঘটনায় জড়িতদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে সংগঠনটি।

ডাকসুর ভিপি সাদিক কায়েম সোমবার দেওয়া এক ফেসবুক স্ট্যাটাসে জানান, 'রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে অভিযানের সময় আইনশৃঙ্খলা বাহিনীর আক্রমনে বাংলানিউজ২৪-এর মাল্টিমিডিয়া সাংবাদিক তোফায়েল আহমেদ মারাত্মকভাবে আহত হয়েছেন। একই সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও বিপ্লবী ছাত্র-যুব আন্দোলনের নেতা নাইম আহমেদের ওপরও বিনা উসকানিতে পুলিশ আক্রমণ করেছে।'

স্ট্যাটাসে বলা হয়, দায়িত্ব পালনকালে একজন সাংবাদিকের ওপর হামলা এবং একজন নিরস্ত্র শিক্ষার্থীকে লাঠিপেটা করা আইন ও মানবাধিকারের পরিপন্থী। কারও কাছে বেআইনি কিছু পাওয়া গেলে বা অভিযোগ থাকলে আইনানুগ প্রক্রিয়ায় গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করাই বিধিসম্মত পন্থা; বিনা উসকানিতে বলপ্রয়োগ গ্রহণযোগ্য নয়।

ডাকসু মনে করে, একজন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ও দায়িত্ব পালনরত সাংবাদিকের ওপর এ ধরনের হামলা স্বাধীন গণমাধ্যম ও নাগরিক অধিকারের পরিপন্থী। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছ থেকে সংযম, পেশাদারিত্ব ও আইনের প্রতি শ্রদ্ধাশীল আচরণ প্রত্যাশিত বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।

ডাকসু অবিলম্বে সংশ্লিষ্ট ঘটনায় দায়ী পুলিশ সদস্যদের চিহ্নিত করে শাস্তির আওতায় আনার দাবি জানিয়েছে। পাশাপাশি সোহরাওয়ার্দী উদ্যানসহ যেসব এলাকায় নিয়মিত অভিযান পরিচালিত হয়, সেখানে শিক্ষার্থী, সাংবাদিক বা সাধারণ মানুষ যাতে হয়রানি বা হেনস্তার শিকার না হন, সে বিষয়ে কঠোর নজরদারির আহ্বান জানানো হয়েছে।

চবিতে দুইদিনে ১৩ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের ভিত্তি প্রস্তর উদ্বোধন

জাবি প্রেসক্লাবের সভাপতি আমার দেশের তাওহীদ, সম্পাদক ওসমান

আবারো ঢাকা কলেজের ফুটপাত দখলের চেষ্টা, রশি টানালেন শিক্ষার্থীরা

মোনাজাতে শহীদ জিয়ার নাম না নেওয়ায় ছাত্রদলের প্রতিবাদ, হট্টগোল

শহীদ মিনারে শিক্ষক সমিতির ‘বিতর্কিত’ শ্রদ্ধা, সাদা দ‌লের প্রতিবাদ

ঢাবিতে মঞ্চায়িত হলো ‘ভাষার ক্ষুধা’ নাটক

রক্তঝরা রঙে প্রস্তুত শহীদ মিনার

গণমাধ্যমকর্মীদের সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের মতবিনিময়

শাবিপ্রবিতে তৃতীয় গণ-ইফতার, আয়োজনে স্টুডেন্টস এইড সাস্ট

‘দল-দীপশিখা’ ত্রৈমাসিক ম্যাগাজিন উন্মোচন করল ছাত্রদল