হোম > শিক্ষা > ক্যাম্পাস

সন্ত্রাসবিরোধী মামলার আসামি ঢাবি শিক্ষক জামাল উদ্দীন গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার

রাজধানীর গুলিস্তান এলাকায় একটি পদযাত্রা কর্মসূচি থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের ড. আ.ক.ম. জামাল উদ্দীনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা রয়েছে। সে প্রেক্ষিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

বুধবার (১১ মার্চ) সকালে গুলিস্তান স্টেডিয়াম সংলগ্ন এলাকায় অনুষ্ঠিত কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী সংশ্লিষ্ট একটি পদযাত্রা কর্মসূচির সময় পুলিশ তাকে আটক করে নিয়ে যায়। পরে তাকে আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার দেখানো হয়।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মুখপাত্র উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে আমার দেশ’কে বলেন, তার বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা রয়েছে। সেই মামলার তদন্তের স্বার্থে তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, এদিন গুলিস্তান এলাকায় ফ্যাসিস্ট আওয়ামী লীগ সংশ্লিষ্ট একটি পদযাত্রা কর্মসূচি ঘিরে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে ছিল। কর্মসূচি চলাকালে পরিস্থিতি বিবেচনায় তাকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়।

এর আগে গত ১৫ ফেব্রুয়ারি রাজধানীর ধানমন্ডির ৩২ নম্বর সড়কে শেখ মুজিবুর রহমানের বাসভবন এলাকায় নিষেধাজ্ঞা থাকা স্বত্ত্বেও সেখানে গেল ছাত্র-জনতার রোষানলে পড়েন। সেদিন বিকেলে সামাজিক যোগাযোগমাধ্যমে ঘোষিত আরেকটি কর্মসূচিতে অংশ নিতে সেখানে গেলে বিক্ষুব্ধ জনতার মারধরের মুখে পড়েন তিনি। পরে পুলিশ ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে যায়।

আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, মামলার তদন্তের অগ্রগতির ভিত্তিতে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় সংশ্লিষ্ট বিভিন্ন দিক খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

গুজব ও অপপ্রচারের বিরুদ্ধে ছাত্রদলের বিক্ষোভ

আ.লীগ ফেরার বাতাস শুধু ভারত ও সোশ্যাল মিডিয়ায়: সারজিস

নিষেধাজ্ঞামুক্ত কিংসে তিন নেপালি

মিচেলদের পরীক্ষা নেবেন কোচ ডুলি

গুমের প্রতিটি ঘটনার বিচার ও স্বাধীন তদন্ত নিশ্চিতের দাবি নাহিদ ইসলামের

কাজী নজরুলের ৫০তম মৃত্যুবার্ষিকীতে রংপুরে সাহিত্য আসর ও আলোচনা সভা

বিসিবির সঙ্গে এ বছর বিপিএল হোক চায় না ফ্র্যাঞ্চাইজিগুলোও

শুধু ভালো ফল নয়, শিক্ষার্থীদের চরিত্রবান হতে হবে: মুজিবুর রহমান

গোলাম হোসেন স্মৃতি বৃত্তি পেল ৮০ মেধাবী

গুমের শিকার ব্যক্তিদের দ্রুত উদ্ধার ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জামায়াতের