হোম > শিক্ষা > ক্যাম্পাস

গাকৃবিতে শিক্ষার্থীদের ক্যারিয়ার গঠনে বিশেষ সেমিনার অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার

গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে (গাকৃবি) শিক্ষার্থীদের পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে কর্মমুখী ও শিক্ষামূলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের পুরাতন অডিটোরিয়ামে এ সেমিনারের আয়োজন করে কৃষি অর্থনীতি ও গ্রামীণ উন্নয়ন অনুষদ।

সেমিনারে ‘প্রফেশনাল সিভি প্রস্তুতির কৌশল’ ও ‘সাক্ষাৎকারে সফল হওয়ার প্রস্তুতি’ বিষয়ক বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। অংশগ্রহণকারী শিক্ষার্থীদের হাতে-কলমে প্রশিক্ষণের মাধ্যমে বাস্তব অভিজ্ঞতা অর্জনের সুযোগও দেওয়া হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কৃষি অর্থনীতি ও গ্রামীণ উন্নয়ন অনুষদের ডিন প্রফেসর ড. মো. মঞ্জুরুল ইসলাম এবং প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মো. সফিউল ইসলাম আফ্রাদ।

প্রশিক্ষক হিসেবে ছিলেন ‘সম্ভব জবস’-এর অ্যাসিসট্যান্ট ম্যানেজার আলী জামান, যিনি শিক্ষার্থীদের ক্যারিয়ার গঠনে বাস্তবসম্মত ও সময়োপযোগী পরামর্শ দেন।

সেমিনারে চতুর্থ বর্ষ ও স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থীরা অংশ নেন। সেশনের শেষে উন্মুক্ত আলোচনা পর্বে শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে মতামত ও প্রশ্ন উপস্থাপন করেন।

সফিউল ইসলাম আফ্রাদ বলেন, ‘সততা ও সম্মানকে প্রাধান্য দিয়ে শিক্ষার্থীদের প্রত্যাশিত লক্ষ্য অর্জনে এগিয়ে যেতে হবে। ভুল থেকে শিক্ষা নিয়ে মানবিক মানুষ হিসেবে গড়ে ওঠার চেষ্টা করতে হবে।’

মঞ্জুরুল ইসলাম বলেন, “একটি শক্তিশালী সিভি ও কার্যকর সাক্ষাৎকার দক্ষতা শিক্ষার্থীদের পেশাগত জীবনের প্রথম ধাপে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। শিক্ষাজীবনের এই সময়টাই নিজেকে গড়ার সবচেয়ে উপযুক্ত সময়।”

আয়োজকরা জানান, কর্মজীবনে প্রবেশের পূর্বে শিক্ষার্থীদের প্রস্তুত করতে এমন আয়োজন ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

জাবিতে প্রথমবারের মতো তিন দিনের চলচ্চিত্র উৎসব অনুষ্ঠিত

ভর্তি পরীক্ষার ফলে ত্রুটি, পাস করলেও শত শত পরীক্ষার্থীকে দেখানো হলো ফেল

জুলাই ইস্যুতে দ্বিমত, বিএনপির সমালোচনা করে ছাত্রদল নেতা শোভনের পদত্যাগ

জাকসুর উদ্যোগে পুনরায় চালু ক্যাম্পাস–চন্দ্রা রুটে বাস

গণভোটের রায় বাস্তবায়নের দাবি বাংলাদেশ ছাত্রপক্ষের

কুয়েটের ৩১ জন শিক্ষক পেলেন ভাইস-চ্যান্সেলর অ্যাওয়ার্ড

আধুনিকায়ন হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের টিএসসি

চাকসুর উদ্যোক্তা মেলায় দেশীয় পাটপণ্য থেকে চীনা সামগ্রীর সমাহার

এনএসইউতে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন করলো এসএস ক্লাব

জবিতে বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা