হোম > শিক্ষা > ক্যাম্পাস

ভোট দিলেন শিবির সমর্থিত প্যানেলের জিএস, ব্যবস্থাপনা নিয়ে অসন্তোষ

প্রতিনিধি, জাবি

বহুল প্রতীক্ষিত জাকসু নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। বৃহস্পতিবার বেলা ৯টা থেকে ২১টি কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়।

এদিকে সকাল সাড়ে ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের ১০ নং হল কেন্দ্রে ভোট দিয়েছেন ছাত্রশিবির সমর্থিত সমন্বিত শিক্ষার্থী জোট প্যানেলের জিএস প্রার্থী মাজহারুল ইসলাম।

ভোট দেয়া শেষে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় মাজহারুল ইসলাম বলেন, আমরা শিক্ষার্থীদের মধ্যে এক ধরনের উৎসবমুখর পরিবেশ দেখতে পাচ্ছি। সবাই খুব আনন্দের সঙ্গে ভোট দিচ্ছেন।

তিনি আরো বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন ও নির্বাচন কমিশনের অব্যবস্থাপনার কথা আমরা আগে থেকেই বলে আসছি। তার একটি নজীর আজ সকালেও হয়েছে। পোলিং এজেন্টদেরকে কেন্দ্রে প্রবেশ করাতে আমাদের সমস্যা হয়েছে। আমরা আশা করব বিশ্ববিদ্যালয় প্রশাসন সব ধরনের সীমাবদ্ধ কাটিয়ে একটি সুষ্ঠু নির্বাচন উপহার দেবে।

জাবিতে প্রথমবারের মতো তিন দিনের চলচ্চিত্র উৎসব অনুষ্ঠিত

ভর্তি পরীক্ষার ফলে ত্রুটি, পাস করলেও শত শত পরীক্ষার্থীকে দেখানো হলো ফেল

জুলাই ইস্যুতে দ্বিমত, বিএনপির সমালোচনা করে ছাত্রদল নেতা শোভনের পদত্যাগ

জাকসুর উদ্যোগে পুনরায় চালু ক্যাম্পাস–চন্দ্রা রুটে বাস

গণভোটের রায় বাস্তবায়নের দাবি বাংলাদেশ ছাত্রপক্ষের

কুয়েটের ৩১ জন শিক্ষক পেলেন ভাইস-চ্যান্সেলর অ্যাওয়ার্ড

আধুনিকায়ন হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের টিএসসি

চাকসুর উদ্যোক্তা মেলায় দেশীয় পাটপণ্য থেকে চীনা সামগ্রীর সমাহার

এনএসইউতে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন করলো এসএস ক্লাব

জবিতে বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা