হোম > শিক্ষা > ক্যাম্পাস

এখনো শুরু হয়নি রাকসুর ভোটগণনা, বাড়ছে প্রার্থীদের ভিড়

রাবি প্রতিনিধি

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ ও সিনেটে ছাত্র প্রতিনিধি নির্বাচনের ভোটগ্রহণ সুষ্ঠুভাবেই অনুষ্ঠিত হয়েছে। সন্ধ্যা ৬টায় ভোটগণনা শুরু হওয়ার কথা থাকলেও তা এখনো শুরু হয়নি। এদিকে ভোটগণনা কেন্দ্রের সামনে ভিড় জমাচ্ছেন রাকসুর প্রার্থীরা।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টায় ভোটগণনার কেন্দ্র কাজী নজরুল ইসলাম অডিটোরিয়ামের সামনে এমন চিত্র দেখা যায়। স্বচ্ছ প্রক্রিয়ায় ভোটগণনার জন্য কেন্দ্রের সামনে বসানো হয়েছে জায়েন্ট স্কিন এলইডি বসিয়েছেন নির্বাচন কমিশন।

এ বিষয়ে জানতে চাইলে রাকসু নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. এফ নজরুল ইসলাম বলেন, রাকসু নির্বাচন সুষ্ঠুভাবেই সম্পন্ন হয়েছে। সারাদিনের কাজ নিয়ে সাংবাদিকদের সাথে সংবাদ সম্মেলন থাকায় ভোটগণনা শুরু করতে কিছুটা দেরি হচ্ছে তবে অল্প সময়ের মধ্যেই আমরা শুরু করবো। যতদ্রুত সম্ভব আমরা রাকসু নির্বাচনের ফলাফল দেওয়ার চেষ্টা করবো কারণ আমাদের পর্যাপ্ত জনবল আছে।

তিনি আরও বলেন, স্বচ্ছ পদ্ধতিতে ভোটগণনা দেখার জন্য আমরা জায়েন্ট স্কিন এলইডি বসিয়েছি যেন শিক্ষার্থীরা সবকিছু দেখতে পারেন। এখনো পর্যন্ত বড় ধরনের কোনো অভিযোগ আমরা পাইনি।

জাতীয় বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লায়েড আইসিটি কোর ট্রেইনার প্রশিক্ষণের সমাপনী

ঢাবি ক্যাম্পাসে বহিরাগত যান চলাচলে কড়াকড়ি, হবে তল্লাশি

গোপন ছবি ছড়ানোর অভিযোগে সাবেক স্ত্রীর মামলা, ছাত্রদল নেতা গ্রেপ্তার

অনাপত্তিপত্র না নিয়েই বিদেশে পাড়ি ঢাবির আওয়ামীপন্থি শিক্ষকদের

শাবিপ্রবিতে আগামীকাল ‘ভবিষ্যৎ বিজ্ঞানীর খোঁজে’ জাতীয় প্রতিযোগিতার বিভাগীয় পর্ব

রাকসুর তফসিল ও সিনেট কার্যকরের দাবিতে চার দিনের আল্টিমেটাম আম্মারের

জবির শীতকালীন ছুটি বাতিল, ছুটি সমন্বয় হবে রমজানে

ককটেল বিস্ফোরণের ঘটনায় ঢাবির শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

ব্যক্তিগত কারণ দেখিয়ে ঢাবির পাঁচ সহকারী প্রক্টরের পদত্যাগ

নন্দলাল না হয়ে আপনারা মাঠে আসেন, আমরা লড়াই করি: ছাত্রদলকে আম্মার