হোম > শিক্ষা > ক্যাম্পাস

ঢাবিতে সপ্তাহব্যাপী ‘ফেইস অফ লাইফ’ শিল্পকর্ম প্রদর্শনী শুরু

ঢাবি সংবাদদাতা

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ভাস্কর্য বিভাগের প্রাক্তন শিক্ষার্থী ভাস্কর আমিনুল ইসলাম আশিকের 'ফেইস অফ লাইফ' শীর্ষক একক শিল্পকর্ম প্রদর্শনী চারুকলা অনুষদের জয়নুল গ্যালারিতে শুরু হয়েছে।

সোমবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এই প্রদর্শনীর উদ্বোধন করেন।

কাঠ, ফাইবারগ্লাস ও লোহার উপকরণ দিয়ে নির্মিত ২৭টি ভাস্কর্য এবং ২০টি চিত্রকর্ম নিয়ে জয়নুল গ্যালারিতে এই প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। আগামী ২৫ মে পর্যন্ত এই প্রদর্শনী চলবে। প্রতিদিন সকাল ১১টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত প্রদর্শনী সকলের জন্য উন্মুক্ত থাকবে।

উদ্বোধনী অনুষ্ঠানে চারুকলা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আজহারুল ইসলাম শেখ, ভাস্কর্য বিভাগের অনারারি অধ্যাপক মো. হামিদুজ্জামান খান এবং আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শিল্পী ও বৃত্ত আর্ট ট্রাস্টের কর্ণধার শিল্পী মাহবুবুর রহমান অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। এ সময় ভাস্কর্য বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ বলেন, 'এই প্রদর্শনীতে ভাস্কর আমিনুল ইসলাম আশিকের অনন্য ও সৃজনশীল বেশকিছু শিল্পকর্ম স্থান পেয়েছে। শিল্পীর চিন্তার গভীরতা ও কাজের বিশেষত্ব প্রতিফলিত হয়েছে এসব শিল্পকর্মে। এই প্রদর্শনী শিক্ষার্থী ও নবীন শিল্পীদের অনুপ্রেরণার উৎস হবে' বলে তিনি আশাপ্রকাশ করেন।

এমএস

তিন দফা দাবিতে বাকৃবিতে ভেটেরিনারি শিক্ষার্থীদের মানববন্ধন

জবি ছাত্রদলের দুই গ্রুপের মধ্যে ফের সংঘর্ষ

ছাত্রলীগ সন্দেহে রিকশাচালককে ধরে পুলিশে দিল জবি ছাত্রদল

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের লকডাউনের প্রতিবাদে জবি ছাত্রদলের বিক্ষোভ

শিক্ষার্থীদের কর্মসংস্থান উপযোগী করতে ইবিতে ব্র্যাকের সমঝোতা স্মারক সই

শিক্ষক-শিক্ষার্থী অনুপাতে আন্তর্জাতিক মানদণ্ডে পিছিয়ে রাবি

দেড় শতাব্দীর ঐতিহ্য হারিয়ে অস্তিত্বের সংকটে

আ.লীগের ‘লকডাউন’ কর্মসূচির প্রতিবাদে জবি ছাত্রদলের বিক্ষোভ

বিয়ের প্রলোভনে শারীরিক সম্পর্কের অভিযোগ রাবি অধ্যাপকের বিরুদ্ধে

তখন স্পটে দেখলাম একটা শিয়াল ওর হাতে কামড়াচ্ছে: বললেন কুবি শিক্ষার্থী