হোম > শিক্ষা > ক্যাম্পাস

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আবারও ভয়ংকর ‘কিং কোবরা’ উদ্ধার

প্রতিনিধি, চবি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) থেকে আবারও প্রায় ৮ ফুটের ভয়ংকর ‘কিং কোবরা’ সাপ উদ্ধার করা হয়েছে। শুক্রবার রাত ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের পেছনের স্টাফ কলোনির একটি বাসা থেকে সাপটি উদ্ধার করা হয়।

সাপটি উদ্ধার করেন স্নেক অ্যান্ড স্নেকবাইট অ্যাওয়ারনেসের (থ্রিএসএ) সাপ উদ্ধারকারী দলের সদস্যরা। খবর পাওয়ার পর দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তারা স্লাব ভেঙে সাপটি বের করে আনেন।

চবির প্রাণিবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক এবং থ্রিএসএ সাপ উদ্ধার দলের উপদেষ্টা ড. ইব্রাহীম আল হায়দার জানান, এটি পৃথিবীর অন্যতম বিষধর সাপের একটি প্রজাতি। বর্তমানে সাপটি থ্রিএসএ দলের তত্ত্বাবধানে রাখা হয়েছে। প্রয়োজন হলে এটি চট্টগ্রাম মেডিকেল কলেজের বিষ গবেষণা কেন্দ্রে পাঠানো হতে পারে, অন্যথায় ক্যাম্পাসের গহিন বনে অবমুক্ত করা হবে।

তিনি আরো বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলাকায় আগে থেকেই কিং কোবরার উপস্থিতি রয়েছে। তবে সাপটি সাধারণত মানুষের কোলাহল এড়িয়ে চলে। সাম্প্রতিক সময়ে পাহাড়ে আগুন লাগানো এবং অতিরিক্ত আগাছানাশক ব্যবহারের কারণে তাদের স্বাভাবিক আবাসস্থল ক্ষতিগ্রস্ত হওয়ায় তারা নিচের দিকে নেমে আসছে।

পুসওয়ার্ডের নেতৃত্বে সভাপতি জবির লিমন, সম্পাদক রাবির অনিক

হাদি হত্যার বিচার দাবিতে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল

ইউজিসির সঙ্গে কাজ করবে ইউএন উইমেন

উদ্বোধনের আগেই ৭৪ কোটি টাকার হলের দেয়ালে ফাটল

এমপিওভুক্ত মাদরাসা শিক্ষকদের বদলি নীতিমালা প্রকাশ

ব্লু ইকোনমি উন্নয়নে ঢাবি ও চীনের যৌথ গবেষণা কার্যক্রমের উদ্বোধন

ধর্ষণ-হত্যাচেষ্টাকারীকে গ্রেপ্তার দাবি জাবি প্রশাসনের

জাপানের বায়োটেকনোলজিস্ট অ্যাওয়ার্ড পেলেন ড. জান্নাতুল ফেরদৌস

আইইএলটিএসের বিকল্প এমওআই

শিক্ষার্থীদের জন্য সৌদি বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ