হোম > শিক্ষা > ক্যাম্পাস

মানুষ এখন আগের চেয়ে বেশি প্রশ্ন করতে শিখেছে

আতিকুর রহমান নগরী

বর্তমান বাংলাদেশ এক পরিবর্তনশীল সময়ের মধ্য দিয়ে এগোচ্ছে। স্বাধীনতার চেতনা, জুলাই-২৪, গণবিপ্লব, আত্মত্যাগ ও স্বপ্নকে বুকে ধারণ করে এই দেশ বারবার নিজেকে নতুন করে গড়ে তোলার চেষ্টা করেছে।

সময়ের সঙ্গে সঙ্গে রাষ্ট্রব্যবস্থা, সমাজ ও মানুষের চিন্তাধারায় এসেছে পরিবর্তন। এই পরিবর্তনের ধারাবাহিকতায় আজ যে ধারণাটি সবচেয়ে বেশি উচ্চারিত হচ্ছে, তা হলো—সবার আগে বাংলাদেশ।

সবার আগে বাংলাদেশ বলতে শুধু উন্নত অবকাঠামো বা অর্থনৈতিক প্রবৃদ্ধিকে বোঝায় না; এটি ন্যায়বিচার, সুশাসন, মানবিকতা ও মর্যাদাপূর্ণ জীবনের আকাঙ্ক্ষার প্রতিচ্ছবি। মানুষ আজ শুধু প্রাপ্তি নিয়ে সন্তুষ্ট থাকতে চায় না, বরং রাষ্ট্রের কাছে জবাবদিহিতা, স্বচ্ছতা ও সমান অধিকারের নিশ্চয়তা প্রত্যাশা করে।

এই প্রেক্ষাপটে নতুন বাংলাদেশের বা সবার আগে বাংলাদেশ প্রাপ্তি ও প্রত্যাশা নিয়ে আলোচনা করা সময়ের দাবি। কোথায় আমরা পৌঁছেছি, আর কোন পথে এগোতে চাই—এই দুইয়ের বাস্তব মূল্যায়নের মধ্য দিয়েই ভবিষ্যৎ বাংলাদেশের দিকনির্দেশনা স্পষ্ট হয়ে উঠবে।

রাজনৈতিক সচেতনতা বৃদ্ধির পাশাপাশি মানুষ এখন আগের চেয়ে বেশি প্রশ্ন করতে শিখেছে এবং মানুষের ভিতর যে ভয়ভীতি ছিলো তা অনেকটা কমে গেছে, তাই নিজের অধিকার ও দায়িত্ব নিয়ে কথা বলে। বিশেষভাবে তরুণ প্রজন্ম সক্রিয়।

এছাড়া অবকাঠামোগত উন্নয়ন রাস্তা, সেতু, বিদ্যুৎ, যোগাযোগ ব্যবস্থায় যা অর্থনীতির গতিশীলতায় ভূমিকা রাখবে। সামাজিক পরিবর্তন পাশাপাশি নারীর অংশগ্রহণ বেড়েছে, উদ্যোক্তা ও স্বনির্ভরতার প্রবণতা বাড়ছে, যদিও পথ এখনও দীর্ঘ।

জাহিদুল ইসলাম শিহাব

ঢাকা কলেজ

জাতীয় বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লায়েড আইসিটি কোর ট্রেইনার প্রশিক্ষণের সমাপনী

ঢাবি ক্যাম্পাসে বহিরাগত যান চলাচলে কড়াকড়ি, হবে তল্লাশি

গোপন ছবি ছড়ানোর অভিযোগে সাবেক স্ত্রীর মামলা, ছাত্রদল নেতা গ্রেপ্তার

অনাপত্তিপত্র না নিয়েই বিদেশে পাড়ি ঢাবির আওয়ামীপন্থি শিক্ষকদের

শাবিপ্রবিতে আগামীকাল ‘ভবিষ্যৎ বিজ্ঞানীর খোঁজে’ জাতীয় প্রতিযোগিতার বিভাগীয় পর্ব

রাকসুর তফসিল ও সিনেট কার্যকরের দাবিতে চার দিনের আল্টিমেটাম আম্মারের

জবির শীতকালীন ছুটি বাতিল, ছুটি সমন্বয় হবে রমজানে

ককটেল বিস্ফোরণের ঘটনায় ঢাবির শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

ব্যক্তিগত কারণ দেখিয়ে ঢাবির পাঁচ সহকারী প্রক্টরের পদত্যাগ

নন্দলাল না হয়ে আপনারা মাঠে আসেন, আমরা লড়াই করি: ছাত্রদলকে আম্মার