হোম > শিক্ষা > ক্যাম্পাস

ক্লাস শুরুর ঘোষণা দিল প্রস্তাবিত ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় প্রশাসন

প্রতিনিধি, ঢাকা কলেজ

প্রস্তাবিত ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় বাস্তবায়ন প্রক্রিয়া ঘিরে দীর্ঘদিনের আন্দোলন, অনিশ্চয়তা ও শিক্ষার্থীদের ক্ষোভের পর অবশেষে ক্লাস শুরুর বিজ্ঞপ্তি দিয়েছে অন্তর্বর্তী প্রশাসক।

রোববার ১৪ ডিসেম্বর প্রস্তাবিত ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী প্রশাসক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের পাঠদান কার্যক্রম ১ লা জানুয়ারি ২০২৬ থেকে শুরু হতে যাচ্ছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে প্রথম বর্ষে ভর্তি সম্পন্ন হওয়ার পর আগামী ১লা জানুয়ারি ২০২৬ (বৃহস্পতিবার) সকাল ১০টা থেকে সাত কলেজের সকল বিভাগে পরিচিতি সভা ও ক্লাস কার্যক্রম শুরু হবে। এদিন সংশ্লিষ্ট সকল শিক্ষার্থীকে নিজ নিজ বিভাগে উপস্থিত থাকার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।

এতে আরও জানানো হয়, শ্রেণি কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে সাত কলেজের অধ্যক্ষ মহোদয়দের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ জানানো হয়েছে।

উল্লেখ্য, প্রস্তাবিত ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় বাস্তবায়ন, প্রশাসনিক কাঠামো, একাডেমিক ক্যালেন্ডার ও শিক্ষার্থীদের ভবিষ্যৎ নিয়ে দীর্ঘদিন ধরে সাত কলেজের শিক্ষার্থীরা আন্দোলন করে আসছিলেন। ক্লাস, পরীক্ষা ও ভর্তি কার্যক্রমে বিলম্বের কারণে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক ক্ষোভ ও অনিশ্চয়তা তৈরি হয়। আন্দোলনের ধারাবাহিকতায় ক্লাস শুরুর এই বিজ্ঞপ্তিকে শিক্ষার্থীরা একটি প্রাথমিক অগ্রগতি হিসেবে দেখলেও, দ্রুত পূর্ণাঙ্গ একাডেমিক রোডম্যাপ ও স্থায়ী সমাধানের দাবি এখনো অব্যাহত রয়েছে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লায়েড আইসিটি কোর ট্রেইনার প্রশিক্ষণের সমাপনী

ঢাবি ক্যাম্পাসে বহিরাগত যান চলাচলে কড়াকড়ি, হবে তল্লাশি

গোপন ছবি ছড়ানোর অভিযোগে সাবেক স্ত্রীর মামলা, ছাত্রদল নেতা গ্রেপ্তার

অনাপত্তিপত্র না নিয়েই বিদেশে পাড়ি ঢাবির আওয়ামীপন্থি শিক্ষকদের

শাবিপ্রবিতে আগামীকাল ‘ভবিষ্যৎ বিজ্ঞানীর খোঁজে’ জাতীয় প্রতিযোগিতার বিভাগীয় পর্ব

রাকসুর তফসিল ও সিনেট কার্যকরের দাবিতে চার দিনের আল্টিমেটাম আম্মারের

জবির শীতকালীন ছুটি বাতিল, ছুটি সমন্বয় হবে রমজানে

ককটেল বিস্ফোরণের ঘটনায় ঢাবির শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

ব্যক্তিগত কারণ দেখিয়ে ঢাবির পাঁচ সহকারী প্রক্টরের পদত্যাগ

নন্দলাল না হয়ে আপনারা মাঠে আসেন, আমরা লড়াই করি: ছাত্রদলকে আম্মার