হোম > শিক্ষা > ক্যাম্পাস

জবি ছাত্রদলের শহিদ সাজিদ পরিবারে তারেক রহমানের উপহার প্রদান

প্রতিনিধি, জবি

জুলাই ২০২৪-এর ঐতিহাসিক ছাত্র আন্দোলনে শহীদ হওয়া জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী সাজিদের পরিবারের প্রতি শ্রদ্ধা জানিয়ে তারেক রহমানের উপহার সামগ্রী হস্তান্তর করেছে বিশ্ববিদ্যালয় শাখা জাতীয়তাবাদী ছাত্রদল।

মঙ্গলবার (৫ আগস্ট) বিকেলে শহীদ সাজিদ অ্যাকাডেমিক ভবনের সামনে আয়োজিত এক অনুষ্ঠানে সাজিদের পরিবারের হাতে নগদ অর্থ, সম্মাননা স্মারক এবং প্রয়োজনীয় উপহার সামগ্রী তুলে দেন জবি ছাত্রদলের নেতাকর্মীরা।

জবি ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল বলেন, শহীদ সাজিদ আমাদের প্রেরণার উৎস। তার স্বপ্ন ও আত্মত্যাগকে স্মরণে রাখতে এবং তার পরিবারের পাশে দাঁড়াতে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। আমাদের আন্দোলনের আদর্শ ও আত্মত্যাগ কেউ ভুলিয়ে দিতে পারবে না।

ছাত্রদলের সদস্য সচিব সামসুল আরেফিন বলেন, জুলাই আন্দোলনে যারা আত্মত্যাগ করেছেন, তাদের প্রতি আমাদের শ্রদ্ধা ও দায়বদ্ধতা রয়েছে। তারেক রহমানের পক্ষ থেকে এই উপহার কেবল সামান্য সহানুভূতির বহিঃপ্রকাশ নয়, বরং তা শহীদদের পরিবারের পাশে থাকার প্রতিশ্রুতি।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জবি ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাফর আহম্মেদ, যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান রুমি, শাহরিয়ার হোসেন, রবিউল আউয়াল, রাশেদ আহমেদ, অনিকসহ ছাত্রদলের আরো নেতাকর্মীরা।

নিষিদ্ধ আ.লীগের নাশকতার প্রতিবাদে বেরোবি শিক্ষকসমাজের মানববন্ধন

বেরোবিতে পরিচালকের বিরুদ্ধে শিক্ষার্থীদের কঠোর অবস্থান, দপ্তরে তালা

রাবিতে ভর্তির আবেদন আজ শুরু

জাতীয় বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লায়েড আইসিটি কোর ট্রেইনার প্রশিক্ষণের সমাপনী

ঢাবি ক্যাম্পাসে বহিরাগত যান চলাচলে কড়াকড়ি, হবে তল্লাশি

গোপন ছবি ছড়ানোর অভিযোগে সাবেক স্ত্রীর মামলা, ছাত্রদল নেতা গ্রেপ্তার

অনাপত্তিপত্র না নিয়েই বিদেশে পাড়ি ঢাবির আওয়ামীপন্থি শিক্ষকদের

শাবিপ্রবিতে আগামীকাল ‘ভবিষ্যৎ বিজ্ঞানীর খোঁজে’ জাতীয় প্রতিযোগিতার বিভাগীয় পর্ব

রাকসুর তফসিল ও সিনেট কার্যকরের দাবিতে চার দিনের আল্টিমেটাম আম্মারের

জবির শীতকালীন ছুটি বাতিল, ছুটি সমন্বয় হবে রমজানে