হোম > শিক্ষা > ক্যাম্পাস

স্টেট ইউনিভার্সিটি জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের নেতৃত্বে কাইয়ুম-ফারদিন

স্টাফ রিপোর্টার

স্টেট ইউনিভার্সিটি জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের (সুজা) নতুন কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মো. কাইয়ুম হোসেন (বাংলা ট্রিবিউন) ও সাধারণ সম্পাদক ফারদিন আলম (নাগরিক প্রতিদিন)।

রোববার বিশ্ববিদ্যালয়ের স্কলার্স ইন সেমিনার কক্ষে ১১ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটি ঘোষণা করেন স্টেট ইউনিভার্সিটির উপাচার্য ও সুজার প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মো আখতার হোসেন খান। এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন স্টেট ইউনিভার্সিটির উপ-উপাচার্য অধ্যাপক ড. নওজিয়া ইয়াসমিন ও ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (ডুজা) সভাপতি মহিউদ্দিন মুজাহিদ মাহি।

কমিটির অন্যান্য পদে দায়িত্বপ্রাপ্তরা হলেন- সহ-সভাপতি তাকি বিন মহসিন (টি স্পোর্টস), যুগ্ম সাধারণ সম্পাদক মিশু আলী সুহাস (জেসিএমএস টিভি), দপ্তর সম্পাদক ফারহানা আক্তার মিম (চলনবিল প্রবাহ), কোষাধ্যক্ষ মো বেলায়েত শেখ (দৈনিক করতোয়া), প্রচার ও প্রকাশনা সম্পাদক মাহমুদ হাসান রাফি (জেসিএমএস টিভি), সাংস্কৃতিক সম্পাদক ঐশী গোস্বামী (এটিএন বাংলা)।কার্যনির্বাহী সদস্য যথাক্রমে- মো. বখতিয়ার উদ্দীন সানি (জেসিএমএস টিভি), আফরোজা আক্তার লামিয়া (যমুনা টেলিভিশন, ফাইজুল কবির জয় (মাই টিভি)

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- ইউনিভার্সিটির রেজিস্ট্রার ড. আহমেদ হোসাইন ও জার্নালিজম কমিউনিকেশন ও মিডিয়া স্টাডিজ বিভাগের চেয়ারম্যান মো. সামসুল ইসলাম ও নাগরিক টিভি কানাডার সিইও টিটো রহমান।

নিষিদ্ধ আ.লীগের নাশকতার প্রতিবাদে বেরোবি শিক্ষকসমাজের মানববন্ধন

বেরোবিতে পরিচালকের বিরুদ্ধে শিক্ষার্থীদের কঠোর অবস্থান, দপ্তরে তালা

রাবিতে ভর্তির আবেদন আজ শুরু

জাতীয় বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লায়েড আইসিটি কোর ট্রেইনার প্রশিক্ষণের সমাপনী

ঢাবি ক্যাম্পাসে বহিরাগত যান চলাচলে কড়াকড়ি, হবে তল্লাশি

গোপন ছবি ছড়ানোর অভিযোগে সাবেক স্ত্রীর মামলা, ছাত্রদল নেতা গ্রেপ্তার

অনাপত্তিপত্র না নিয়েই বিদেশে পাড়ি ঢাবির আওয়ামীপন্থি শিক্ষকদের

শাবিপ্রবিতে আগামীকাল ‘ভবিষ্যৎ বিজ্ঞানীর খোঁজে’ জাতীয় প্রতিযোগিতার বিভাগীয় পর্ব

রাকসুর তফসিল ও সিনেট কার্যকরের দাবিতে চার দিনের আল্টিমেটাম আম্মারের

জবির শীতকালীন ছুটি বাতিল, ছুটি সমন্বয় হবে রমজানে