হোম > শিক্ষা > ক্যাম্পাস

পোস্টার লাগানোকে কেন্দ্র করে ঢাকা কলেজে সংঘর্ষ, আহত কয়েকজন

স্টাফ রিপোর্টার

ঢাকা কলেজের গেটের সামনে ছাত্রদলের নেতাকর্মীদের অবস্থান

পোস্টার লাগানোকে কেন্দ্র করে ঢাকা কলেজে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ও ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে। ছাত্রশিবিরের দাবি, তাদের অন্তত ২০ জন নেতাকর্মী আহত হয়েছেন এবং একজনের মাথায় গুরুতর আঘাত লেগেছে। অন্যদিকে, ছাত্রদল অভিযোগ করেছে, শিবির পরিকল্পিতভাবে তাদের নেতাকর্মীদের ওপর হামলা চালিয়েছে।

মঙ্গলবার দুপুর ১২টা ৪৫ মিনিটে জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ঢাকা কলেজ শাখার উদ্যোগে ‘জুলাই অভ্যুত্থানের প্রত্যাশা ও প্রাপ্তি’ শীর্ষক আলোচনা সভা এবং জুলাইয়ে আহতদের সম্মাননা অনুষ্ঠান উপলক্ষে নেতাকর্মীরা কলেজের গ্যালারি-০২-এর সামনে পোস্টার লাগাচ্ছিলেন। অনুষ্ঠানটি দুপুর ২টায় অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। এ সময় ছাত্রদলের নেতাকর্মীরা তাদের ওপর অতর্কিত হামলা চালায় বলে অভিযোগ করেছে ছাত্রশিবির।

ঢাকা কলেজ শাখা ছাত্রশিবিরের অর্থ সম্পাদক মামুন শেখ বলেন, “আমাদের আগে থেকেই পূর্বঘোষিত ‘জুলাই অভ্যুত্থানের প্রত্যাশা ও প্রাপ্তি’ শীর্ষক একটি কর্মসূচি ছিল। আমাদের নেতাকর্মীরা শান্তিপূর্ণভাবে গ্যালারি-০২-এর সামনে পোস্টার লাগাচ্ছিলেন। এমন সময় ছাত্রদলের নেতাকর্মীরা অতর্কিত হামলা চালায়। এতে আমাদের প্রায় ২০ জন নেতাকর্মী আহত হন। এছাড়া একজনের মাথা ফেটে যায়।”

ছাত্রশিবিরের দাবি, হামলায় মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত ব্যক্তি ঢাকা কলেজ শাখা ছাত্রশিবিরের অর্থ সম্পাদক আব্দুল মালেক। পরে তাকে দ্রুত পপুলার মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

অভিযোগ রয়েছে, প্রথম দফার ঘটনার পর দুপুর দেড়টার দিকে ছাত্রদলের নেতাকর্মীরা ঢাকা কলেজের আবাসিক হল এলাকায় অবস্থান নেন। পরে অডিটোরিয়ামে কিছুক্ষণ অবস্থান করার প্রায় ২০ মিনিট পর কলেজের মূল ফটকের সামনে ছাত্রশিবিরের নেতাকর্মীদের সঙ্গে আবারও সংঘর্ষে জড়ান।

অন্যদিকে, ক্যাম্পাসের মূল ফটকের সামনে অবস্থান নিয়ে ঢাকা কলেজ শাখা ছাত্রদলের সদস্যসচিব মিল্লাদ হোসেন বলেন, ‘আজ সকালে শিবির সুপরিকল্পিতভাবে আমাদের ভাইদের হত্যার উদ্দেশ্যে আক্রমণ করে। আমরা আমাদের কর্মী ও শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে এখানে অবস্থান নিয়েছি। সন্ত্রাসীদের কোনো কার্যক্রম এ ক্যাম্পাসে চলতে দেওয়া হবে না। আমরা শিবিরের সন্ত্রাসীদের প্রতিহত করব। কোনোভাবেই এই ক্যাম্পাসে তাদের রাজনীতি করতে দেওয়া হবে না।’

এ সময় ছাত্রদলের নেতাকর্মীদের লাঠিসোঁটা হাতে ঢাকা কলেজের মূল ফটকের সামনে অবস্থান করতে দেখা যায়। এছাড়া, সাংবাদিকদের কোনো ধরনের ভিডিও ফুটেজ ধারণ করতে দেওয়া হয়নি বলেও অভিযোগ ওঠে।

নিষিদ্ধ আ.লীগের নাশকতার প্রতিবাদে বেরোবি শিক্ষকসমাজের মানববন্ধন

বেরোবিতে পরিচালকের বিরুদ্ধে শিক্ষার্থীদের কঠোর অবস্থান, দপ্তরে তালা

রাবিতে ভর্তির আবেদন আজ শুরু

জাতীয় বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লায়েড আইসিটি কোর ট্রেইনার প্রশিক্ষণের সমাপনী

ঢাবি ক্যাম্পাসে বহিরাগত যান চলাচলে কড়াকড়ি, হবে তল্লাশি

গোপন ছবি ছড়ানোর অভিযোগে সাবেক স্ত্রীর মামলা, ছাত্রদল নেতা গ্রেপ্তার

অনাপত্তিপত্র না নিয়েই বিদেশে পাড়ি ঢাবির আওয়ামীপন্থি শিক্ষকদের

শাবিপ্রবিতে আগামীকাল ‘ভবিষ্যৎ বিজ্ঞানীর খোঁজে’ জাতীয় প্রতিযোগিতার বিভাগীয় পর্ব

রাকসুর তফসিল ও সিনেট কার্যকরের দাবিতে চার দিনের আল্টিমেটাম আম্মারের

জবির শীতকালীন ছুটি বাতিল, ছুটি সমন্বয় হবে রমজানে