হোম > শিক্ষা > ক্যাম্পাস

সামাজিক দায়বদ্ধতা থেকে মাদকবিরোধী কার্যক্রমে এগিয়ে আসতে হবে : জবি উপাচার্য

প্রতিনিধি, জবি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) উপাচার্য অধ্যাপক মো. রেজাউল করিম বলেছেন, যুব সমাজকে যদি মাদকের অপশক্তি থেকে দূরে রাখতে না পারি, তবে এ জাতির ভবিষ্যৎ অন্ধকার। সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে আমাদের প্রত্যেককে মাদকবিরোধী কার্যক্রমে এগিয়ে আসতে হবে।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কনফারেন্স রুমে মাদকবিরোধী প্রচারণা কমিটির তত্ত্বাবধানে এবং মাদকবিরোধী ফোরামের আয়োজনে অনুষ্ঠিত ‘মাদকবিরোধী স্লোগান প্রতিযোগিতা’র পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপাচার্য বলেন, দুঃখজনকভাবে দেখা যায়, কেউ কেউ মাদক বিষয়ে উৎসাহ প্রদান করে বা প্ররোচিত করে অন্যের জীবনকে ধ্বংসের পথে ঠেলে দিচ্ছে—এটি চরম অন্যায়। সমাজে অনেক কিছু বৈধ হলেও, প্রকাশ্যে বা গোপনে এসবের অপব্যবহার সবার জন্যই ক্ষতিকর। সামাজিক দায়বদ্ধতা থেকেই আমাদের এগিয়ে আসতে হবে; তাহলেই আমরা একটি সুস্থ ও সচেতন প্রজন্ম গড়ে তুলতে পারব।

তিনি আরও বলেন, যুব সমাজকে মাদকের অপশক্তি থেকে দূরে রাখা আমাদের নৈতিক দায়িত্ব। প্রত্যেক পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সমাজকে একযোগে কাজ করতে হবে। মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে পারলেই আমরা একটি আলোকিত ভবিষ্যৎ নিশ্চিত করতে পারব।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জবি ক্যাম্পাসে মাদকবিরোধী প্রচারণা কমিটির আহ্বায়ক ও গবেষণা সেলের পরিচালক অধ্যাপক ড. ইমরানুল হক। এ সময় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. রইছ উদ্‌দীন এবং প্রক্টর অধ্যাপক ড. মুহাম্মদ তাজাম্মুল হক উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে মাদকবিরোধী স্লোগান প্রতিযোগিতায় অংশ নেওয়া ৭৮ জন প্রতিযোগীর মধ্যে প্রথম তিনজনকে শুভেচ্ছা উপহার ও সম্মাননা স্মারক প্রদান করা হয়। প্রথম স্থান অর্জন করেন শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের শিক্ষার্থী রাশেদুজ্জামান লিমন, দ্বিতীয় স্থান গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের মোস্তাফিজুর রহমান এবং তৃতীয় স্থান অর্থনীতি বিভাগের কনিকা রাণী।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মাদকবিরোধী ফোরামের সভাপতি অমৃত রায় এবং সাধারণ সম্পাদক জীবন মিয়া।

জাতীয় বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লায়েড আইসিটি কোর ট্রেইনার প্রশিক্ষণের সমাপনী

ঢাবি ক্যাম্পাসে বহিরাগত যান চলাচলে কড়াকড়ি, হবে তল্লাশি

গোপন ছবি ছড়ানোর অভিযোগে সাবেক স্ত্রীর মামলা, ছাত্রদল নেতা গ্রেপ্তার

অনাপত্তিপত্র না নিয়েই বিদেশে পাড়ি ঢাবির আওয়ামীপন্থি শিক্ষকদের

শাবিপ্রবিতে আগামীকাল ‘ভবিষ্যৎ বিজ্ঞানীর খোঁজে’ জাতীয় প্রতিযোগিতার বিভাগীয় পর্ব

রাকসুর তফসিল ও সিনেট কার্যকরের দাবিতে চার দিনের আল্টিমেটাম আম্মারের

জবির শীতকালীন ছুটি বাতিল, ছুটি সমন্বয় হবে রমজানে

ককটেল বিস্ফোরণের ঘটনায় ঢাবির শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

ব্যক্তিগত কারণ দেখিয়ে ঢাবির পাঁচ সহকারী প্রক্টরের পদত্যাগ

নন্দলাল না হয়ে আপনারা মাঠে আসেন, আমরা লড়াই করি: ছাত্রদলকে আম্মার