হোম > শিক্ষা > ক্যাম্পাস

কুষ্টিয়ায় মাজারে হামলা ও পীর হত্যার প্রতিবাদে ঢাবিতে বিক্ষোভ

বিশ্ববিদ্যালয় রিপোর্টার

কুষ্টিয়ায় মাজারে হামলা, অগ্নিসংযোগ ও পীর হত্যার ঘটনায় ক্ষোভ প্রকাশ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বামপন্থী ছাত্র সংগঠনগুলোর নেতাকর্মীরা। একই সাথে শাহবাগে লৈঙ্গিক বৈচিত্র্যের মানুষের ওপর হামলা, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নির্ণয় ইসলামের ওপর আক্রমণ এবং দেশজুড়ে চলমান মব সহিংসতারও প্রতিবাদ জানানো হয়।

শনিবার (১০ এপ্রিল) রাত ৯টার দিকে গণতান্ত্রিক ছাত্র জোটের ব্যানারে আয়োজিত এই বিক্ষোভ মিছিলটি বিশ্ববিদ্যালয়ের টিএসসির পায়রা চত্বর থেকে শুরু হয়ে ভিসি চত্বর প্রদক্ষিণ শেষে রাজু ভাস্কর্যের পাদদেশে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সমাবেশে বক্তারা কুষ্টিয়ার দৌলতপুরে ধর্ম অবমাননার অভিযোগ তুলে গোলাম-এ-বাবা কালান্দার জাহাঙ্গীর দরবার শরিফে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে শাস্তির আওতায় আনার দাবি জানান। এ সময় উত্তেজিত জনতার গণপিটুনিতে নিহত হন দরবারের পীর আব্দুর রহমান ওরফে শামীম (৭০), যিনি উপজেলার ফিলিপনগর ইউনিয়নের ইসলামপুর এলাকার বাসিন্দা।

সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, ঢাবি শাখার আহ্বায়ক মোজাম্মেল হক বলেন, “কুষ্টিয়ায় মাজারে হামলা-অগ্নিসংযোগ, সুফি ইমাম শামীমকে হত্যা, শাহবাগে লৈঙ্গিক বৈচিত্র্যের মানুষের ওপর হামলা এবং সারাদেশে মব সন্ত্রাসে জড়িতদের অবিলম্বে চিহ্নিত করে বিচারের আওতায় আনতে হবে।”

তিনি আরও বলেন, দীর্ঘ রাজনৈতিক দুঃশাসন থেকে মুক্তির পর জনগণের প্রত্যাশা ছিল জানমালের নিরাপত্তা নিশ্চিত হবে এবং ভিন্নমতের ওপর দমন-পীড়ন বন্ধ হবে। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার সে প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

অতীতের শাসনামলের ধারাবাহিকতায় সহিংসতার পুনরাবৃত্তি ঘটছে বলে অভিযোগ তোলেন তিনি।

ঢাবি শাখা ছাত্র ইউনিয়ন সভাপতি মেঘমাল্লার বসু বলেন, “দেশের প্রতিটি মানুষের নাগরিক অধিকার নিশ্চিত করতে হবে। জঙ্গিবাদ ও মব সন্ত্রাসকে কোনোভাবেই আড়াল করার সুযোগ নেই। রাষ্ট্রকে কঠোরভাবে এসব দমন করতে হবে।”

তিনি কুষ্টিয়া ও শাহবাগের ঘটনায় দ্রুত বিচার নিশ্চিত করার দাবি জানান এবং তা না হলে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন।

বিপ্লবী ছাত্র মৈত্রীর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জাবির আহাম্মেদ জুবেল বলেন, “সাম্প্রতিক সময়ে ধারাবাহিকভাবে যে মব সহিংসতা দেখা যাচ্ছে, তার বিরুদ্ধে কার্যকর অবস্থান দেখা যাচ্ছে না। অথচ নির্বাচনের পর এসব বন্ধের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল।”

তিনি সংশ্লিষ্ট হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের আওতায় আনার দাবি জানান।

তাকওয়া ও সদাচরণ সবচেয়ে বেশি মানুষকে প্রবেশ করাবে জান্নাতে

ফাইলজট কমাতে জবি উপাচার্যের ব্যতিক্রমী উদ্যোগ

শাবিপ্রবিতে ছাত্রশিবিরের সিরাত সিম্পোজিয়াম ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

বিচারের নামে শহীদ কামারুজ্জামানকে হত্যা করা হয়

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আবারও ভয়ংকর ‘কিং কোবরা’ উদ্ধার

জুলাইকে ধারণ করেই এগিয়ে যেতে হবে

নোবিপ্রবিতে ভর্তি পরীক্ষায় ছাত্রদলের মানবিক সেবামূলক কার্যক্রম

অনশনরত শিক্ষার্থীদের শারীরিক অবস্থার অবনতি

ভর্তি পরীক্ষায় বহিষ্কারের পর স্টাফদের ওপর হামলা, পরীক্ষার্থী আটক

কেরাণীগঞ্জে মাদকসেবনে বাধা দেওয়ায় জবি শিক্ষকের ওপর হামলা