হোম > শিক্ষা > ক্যাম্পাস

রাবির অ্যাকাডেমিক ভবনের ছাদে আগুন

প্রতিনিধি, রাবি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী অ্যাকাডেমিক ভবনের ছাদে নাট্যকলা বিভাগের পুরোনো সরঞ্জামে আগুন লাগার ঘটনা ঘটেছে। মঙ্গলবার দুপুর আড়াইটায় এই ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ছাদের এক কোণে থাকা কাঠ, খড়কুটো, কাগজ-বোর্ডসহ নাট্যকলার বিভিন্ন পুরোনো সরঞ্জামে আগুন ধরে যায়। তাদের ধারণা, কেউ সিগারেট খেয়ে ফেলে যাওয়ার কারণে অথবা ছাদের ওপর রাখা কাচে সূর্যের আলোর প্রতিফলন থেকে আগুনের সূত্রপাত হতে পারে। ধোয়া দেখে শিক্ষার্থী ও কর্মচারীরা দৌড়ে এসে আগুন নেভানোর চেষ্টা করেন। তবে অগ্নিনির্বাপক যন্ত্রে পর্যাপ্ত গ্যাস না থাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে কিছুটা সময় লাগে।

খবর পেয়ে রাজশাহী ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌছে প্রায় আধঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনেন। আগুনে বড় ধরনের ক্ষতি না হলেও ঘটনাটি নিয়ে শিক্ষার্থী ও বিভাগের শিক্ষকদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।

এ বিষয়ে প্রত্যক্ষদর্শী নাট্যকলা বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী নীরব বলেন, আমরা আগুনের ধোয়া দেখার সাথে সাথে উপরে উঠে আসি তারপর বালতি ভর্তি পানি এনে আগুন নেভানোর চেষ্টা করি এবং নিভে যায়। গ্যাস সিলিন্ডারগুলোতে তেমন কোনো গ্যাস ছিলো না, কোনোটাতে নেই কোনোটাতে হালকা পরিমাণ গ্যাস ছিলো। আগুন লাগার পর ফায়ার সার্ভিসকে ফোন দেয়া হলে ফায়ার সার্ভিস এসে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনে।

প্রত্যক্ষদর্শী নাট্যকলা বিভাগের শিক্ষক অধ্যাপক ড. আরিফ হায়দার বলেন, আমি যখন ক্লাস নিয়ে নিচে গেছি তখন হঠাৎ নিচ থেকে দেখতে পাই উপরে ধোয়া উড়ছে। সাথে সাথে আমার এক ছাত্র আমাকে ফোন দেয়, আমি তখন উপরে উঠি। উঠে দেখি দরজা আটকানো পরে চাবি এনে তালা খুলে ডুকতে যাবো কিন্তু কাছে যেতে পারছিলাম না। আগুনের লেলিহান শিখা অনেক উপরে উঠে গিয়েছিল।

তিনি আরো বলেন, আমার স্টুডেন্টরা বালতি ভর্তি পানি এনে তারপর আগুননির্বাপক যে সিলিন্ডার ছিলো ওগুলা দিয়ে আগুন নেভানোর চেষ্টা করে এবং মোটামুটি আগুন নিভে যায়। এরপর আমরা ফায়ার সার্ভিসকে খবর দিয়েছি। আমার ধারণা কেউ আগুন লাগায়নি হয়তো কেউ সিগারেট খেয়ে ফেলে রেখে গেছে সেখান থেকে হয়তো আগুন লেগেছে।

ফায়ার সার্ভিস স্টেশনের রাবি শাখার পরিচালক মো. ওয়ালিদ হোসেন বলেন, আগুন লাগার খবর শুনে আমাদের দুইটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছাই। এরপর ঘটনাস্থলে পৌঁছে পাইপের মাধ্যমে ছাদ পর্যন্ত আমরা পানি নেই এবং আগুন আমাদের নিয়ন্ত্রণে নিয়ে আসি।

টিএসসিতে দুই নারীকে লাঞ্ছিত করার ঘটনায় ঢাবির ৩ শিক্ষার্থী বহিষ্কার

চাঁবিপ্রবিতে পিএস টু ভিসি পদে নিয়োগে স্থগিতাদেশ

চিকিৎসা শিক্ষায় আলো ছড়াচ্ছে কক্সবাজার মেডিকেল কলেজ

ভিসিসহ জবি প্রশাসনকে অবাঞ্ছিত ঘোষণা শাখা ছাত্রদলের

ছাত্রলীগ সংশ্লিষ্টতার অভিযোগে ঢাবি শিক্ষার্থীকে মারধর, নেপথ্যে কী

বরিশাল বিশ্ববিদ্যালয়ের নাম ব্যবহার করে দুই শিক্ষার্থীর চাঁদা দাবি

ঢাবি শাখার কমিটি ঘোষণা করল ইনকিলাব মঞ্চ

গুচ্ছের ২০ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সময়সূচি প্রকাশ

ঈদের ছুটি পর্যন্ত ঢাবির ক্লাস ও পরীক্ষা বন্ধ ঘোষণা

জবি উপাচার্যের পদত্যাগ দাবি শাখা ইউট্যাবের