হোম > শিক্ষা > ক্যাম্পাস

‘নোট অব ডিসেন্ট’ দিয়ে বিএনপি সংস্কারবিরোধী অবস্থান নিয়েছে: সাদিক কায়েম

আতিকুর রহমান নগরী

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি আবু সাদিক কায়েম বলেছেন, যেসব প্রক্রিয়ার মাধ্যমে অতীতে দুর্নীতি, বৈষম্য ও ফ্যাসিবাদকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া হয়েছিল, সেসব সংস্কারের বিরুদ্ধেই ‘নোট অব ডিসেন্ট’ দিয়ে বিএনপি মূলত সংস্কারবিরোধী অবস্থান নিয়েছে।

শনিবার (১ নভেম্বর) ফেসবুকে এক তিনি এ মন্তব্য করেন।

সাদিক কায়েমের পোস্টটি হুবুহু তুলে ধরা হলো, জুলাই সনদের যেসকল ধারায় বিএনপি ‘নোট অব ডিসেন্ট’ তথা লিখিত আপত্তি জানিয়েছে, সেসব বিষয়ে গণভোট মানতে নারাজ বিএনপি। চলুন দেখি জুলাই সনদে বিএনপির আপত্তি কোথায় কোথায়:

ক্ষমতার ভারসাম্য রক্ষার লক্ষ্যে উচ্চকক্ষে ‘প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন (PR)’ ভিত্তিক আসনবণ্টনের প্রস্তাবে বিএনপি ‘নোট অব ডিসেন্ট’ দিয়েছে।

পিএসসি নিয়োগ প্রক্রিয়াকে সম্পূর্ণ মেধাভিত্তিক ও দলীয় প্রভাবমুক্ত রাখার প্রস্তাবেও তারা আপত্তি জানিয়েছে।

একই ব্যক্তি একইসাথে প্রধানমন্ত্রী এবং দলীয় প্রধান হতে পারবেন না - এ বিষয়ে বিএনপি গণভোটের বিরোধিতা করছে। এমনকি তত্তাবধায়ক সরকারের ধারায় নোট অব ডিসেন্ট দিয়েছে।

একইভাবে বিচারপতি নিয়োগ, দুর্নীতি দমন কমিশন, মানবাধিকার কমিশন ও অডিটর জেনারেল নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছ ও নিরপেক্ষ করার প্রস্তাবসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে আপত্তি জানানো হয়েছে।

যেসব প্রক্রিয়ার মাধ্যমে অতীতে দুর্নীতি, বৈষম্য ও ফ্যাসিবাদকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া হয়েছিল, সেসব সংস্কারের বিরুদ্ধেই ‘নোট অব ডিসেন্ট’ দিয়ে তারা মূলত সংস্কারবিরোধী অবস্থান নিয়েছে।

জুলাইকে স্বীকৃতি দিতে না চাওয়া পতিত স্বৈরাচারের ফ্যাসিবাদী কাঠামো টিকিয়ে রাখা এবং জুলাই গণহত্যার বৈধতা দেওয়ারই নামান্তর। খু’নী হাসিনার ফেলে যাওয়া উচ্ছিষ্ট, তথা ‘ফ্যাসিবাদী কাঠামো’র সিড়ি বেয়ে ফ্যাসিস্ট হবার মনোবাসনা পরিহার করুন।

কোনো রাজনৈতিক দলকে দেশের মালিক বানাইবার জন্য এত মানুষ জীবন দেয়নাই। জুলাই প্রজন্মকে উপেক্ষা করে, জনগণের প্রকৃত ক্ষমতায়ন আর নতুন বাংলাদেশ বিনির্মাণের পথে কেউ বাধা হয়ে দাঁড়ালে তারা অস্তিত্বের সংকট মোকাবিলার প্রস্তুতি রাখুন।

শাহজালালে পরিত্যক্ত ১২ উড়োজাহাজ এখন গলার কাঁটা

ইরান যুদ্ধের তথ্য ফাঁস, ৫০ মার্কিন সেনার ‘পলিগ্রাফ’ পরীক্ষা করল ট্রাম্প প্রশাসন

পরশুরামে কাজ করতে এসে নেত্রকোনার শ্রমিকের মৃত্যু

ভারতের কেরালায় সড়ক দুর্ঘটনায় ৮ শিক্ষার্থী নিহত

বিকল্প জ্বালানিতেই মুক্তি দেখছে সরকার ও বেসরকারি খাত

আশুলিয়ার একটি বাস থেকে স্বামী-স্ত্রীসহ নবজাতকের লাশ উদ্ধার

সংশোধিত নতুন বিশ্ব মানচিত্র জাতিসংঘে অনুমোদন, কী পরিবর্তন হলো

সিলেট সিটি নির্বাচনে মেয়র পদে জামায়াতের প্রার্থী ঘোষণা

মার্কিন সুরক্ষায় হরমুজ পাড়ি দিতে জড়ো হচ্ছে এলএনজি ট্যাংকার

কমেনি খুন, নারী ও শিশু নির্যাতন, ছয় মাসে মামলা বেড়েছে ১১ হাজার