হোম > শিক্ষা > ক্যাম্পাস

শাবির তিন হল থেকে শেখ পরিবারের নাম অপসারণ

প্রতিনিধি, শাবিপ্রবি

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) দুটি আবাসিক হলসহ তিনিটি স্থাপনার নাম পরিবর্তন করা হয়েছে। এগুলো হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল, শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল এবং বঙ্গবন্ধু গবেষণা কেন্দ্র। ইতোমধ্যে দেওয়া হয়েছে নতুন নাম, সাঁটানো হয়েছে ফলক।

গত বৃহস্পতিবার বিকালে বিশ্ববিদ্যালয়ের ২৩৭তম সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সিন্ডিকেট সভা শেষে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এএম সরওয়ারউদ্দিন চৌধুরী সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিষয়টি নিশ্চিত করেন।

আলাপকালে অধ্যাপক সরওয়ার জানান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের নাম পরিবর্তন করে ‘বিজয় ২৪ হল’, বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলের পরিবর্তিত নাম ‘ফাতিমা তুজ জাহরা হল’, প্রথম ছাত্রী হলের পরিবর্তিত নাম ‘আয়েশা সিদ্দিকা হল’ রাখা হয়েছে।

এছাড়া ছেলেদের নতুন হলের নাম ‘গাজী বোরহান উদ্দিন হল’, মেয়েদের নতুন হলের নাম ‘সুমাইয়া বিনতে খুব্বাত হল’, আন্তর্জাতিক হলের নাম ‘এম. সাইফুর রহমান হল’ রাখা হয়েছে।

এ সময় তিনি আরো জানান, বঙ্গবন্ধু গবেষণা কেন্দ্রের নাম পরিবর্তন করে ‘জালালাবাদ গবেষণা কেন্দ্র’ রাখা হয়েছে।

সন্ত্রাসবিরোধী মামলার আসামি ঢাবি শিক্ষক জামাল উদ্দীন গ্রেপ্তার

শহীদদের রক্তের সিঁড়ি বেয়েই ছাত্রশিবির এগিয়ে যাচ্ছে: সিবগাতুল্লাহ

টিএসসিতে দুই নারীকে লাঞ্ছিত করার ঘটনায় ঢাবির ৩ শিক্ষার্থী বহিষ্কার

চাঁবিপ্রবিতে পিএস টু ভিসি পদে নিয়োগে স্থগিতাদেশ

চিকিৎসা শিক্ষায় আলো ছড়াচ্ছে কক্সবাজার মেডিকেল কলেজ

ভিসিসহ জবি প্রশাসনকে অবাঞ্ছিত ঘোষণা শাখা ছাত্রদলের

ছাত্রলীগ সংশ্লিষ্টতার অভিযোগে ঢাবি শিক্ষার্থীকে মারধর, নেপথ্যে কী

বরিশাল বিশ্ববিদ্যালয়ের নাম ব্যবহার করে দুই শিক্ষার্থীর চাঁদা দাবি

ঢাবি শাখার কমিটি ঘোষণা করল ইনকিলাব মঞ্চ

গুচ্ছের ২০ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সময়সূচি প্রকাশ