হোম > শিক্ষা > ক্যাম্পাস

স্বাধীনতা দিবসের সভা বয়কট করলেন শাবির জাতীয়তাবাদী শিক্ষকরা

প্রতিনিধি, শাবিপ্রবি

মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবসের আলোচনা সভায় প্রধান প্রকৌশলীকে ‘বিশেষ অতিথি’ করায় অনুষ্ঠান বয়কট করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম।

বৃহস্পতিবার মিনি অডিটোরিয়ামে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আয়োজিত আলোচনা সভায় এ ঘটনা ঘটে। এর আগে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে দিবস উপলক্ষে জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন করেন উপাচার্য এএম সরওয়ারউদ্দিন চৌধুরী এবং উপ-উপাচার্য সাজেদুল করিম। পরবর্তীতে শহীদ মিনারে পুষ্পাঞ্জলি অর্পণ করা হয়। এসব আয়োজনে জাতীয়তাবাদী ফোরামের শিক্ষকদের উপস্থিতি লক্ষ করা যায়।

জানা যায়, স্বাধীনতা দিবসের আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে ছিলেন উপাচার্য এবং বিশেষ অতিথি হিসেবে উপ-উপাচার্য, ফিজিক্যাল সায়েন্সেস অনুষদের ডিন আহমদ কবির চৌধুরী, ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম, বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রকৌশলী জয়নাল ইসলাম চৌধুরী উপস্থিত ছিলেন।

সরেজমিনে সভায় গিয়ে দেখা যায়, জাতীয়তাবাদী শিক্ষক নেতারা সভা শুরুর আগেই অনুষ্ঠানস্থল মিনি অডিটোরিয়াম থেকে বের হয়ে যান। অন্যদিকে মঞ্চে বিশেষ অতিথি হিসেবে প্রধান প্রকৌশলী উপস্থিত ছিলেন এবং বক্তব্য দেন।

জাতীয়তাবাদী শিক্ষকদের দাবি, প্রধান প্রকৌশলীকে অতিথি করার মাধ্যমে শিক্ষকদের অবমূল্যায়ন করা হয়েছে।

এ বিষয়ে ক্ষোভ প্রকাশ করে জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সাধারণ সম্পাদক অধ্যাপক ড. শাহ আতিকুল হক বলেন, বিশ্ববিদ্যালয়ের ৩৪ বছরের ইতিহাসে ডেকোরাম ভঙ্গ করে এ রকম কোনো অনুষ্ঠান আয়োজন হয়েছে বলে আমাদের জানা নেই।

শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, আগে এ রকম দেখিনি। ভিসি, প্রো-ভিসি, ট্রেজারার, সিনিয়র শিক্ষকরাই বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠানে অতিথি থাকতেন।

জানতে চাইলে সভার সভাপতি ও আয়োজক কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মো. মাহবুবুর রশিদ বলেন, এগুলো আমার কাজ নয়। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যাদের নাম দিয়েছে তাদের আমরা যুক্ত করেছি।

এ বিষয়ে জানতে প্রধান প্রকৌশলী জয়নালকে একাধিকবার কল করা হলেও সাড়া দেননি।

জানতে চাইলে উপ-উপাচার্য অধ্যাপক সাজেদুল করিম বলেন, জাতীয় দিবস উদযাপন কমিটি উপাচার্য গঠন করেছে। কমিটি আলোচক হিসেবে কাকে রাখবে, কাকে রাখবে না সেটি সেই কমিটির বিষয়। আমি এর কিছুই জানি না।

মাদকের বিরুদ্ধে ফটিকছড়িতে সামাজিক প্রতিরোধের ডাক

রংপুর বিভাগ সমিতি ঢাকার নতুন সভাপতি আজিজ, সম্পাদক ড. জিয়া

পূর্বধলায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ১৪ নেতা-কর্মী আটক

রাষ্ট্রায়ত্ত শিল্প বেসরকারিকরণ বন্ধ করুন: শ্রমিক মজলিস

ঢাকার ৪১৬ বছরে জবির বর্ণাঢ্য শোভাযাত্রা

টঙ্গীর দত্তপাড়ায় যুব মুসল্লিদের উদ্যোগে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়

ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করবে কিনা, জানাল সৌদি আরব

সরকারকে সময় দিতে হবে, এখনই আন্দোলন-মিছিলের প্রয়োজন নেই: এ্যানি

চোখের পলকই হাত ফসকে স্রোতে ভেসে গেল স্ত্রী, স্বামীর আর্তনাদ

চার মাসের মাথায় ফের সরকারে ফেরার বার্তা মমতার