হোম > শিক্ষা > ক্যাম্পাস

ঢাকা বিশ্ববিদ্যালয় স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব দারুননাজাতের নতুন কমিটি গঠিত

বিশ্ববিদ্যালয় রিপোর্টার

ঢাকা বিশ্ববিদ্যালয় স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব দারুননাজাতের ২০২৬-২৭ সেশনের পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি আগামী এক বছরের জন্য অনুমোদন করা হয়েছে। কমিটিতে সভাপতি হিসেবে হাসান ইনাম এবং সাধারণ সম্পাদক হিসেবে মুঈনুদ্দিন গাউছ দায়িত্ব পেয়েছেন।

সংগঠনের অভিজ্ঞতা ও ধারাবাহিকতাকে কাজে লাগাতে বিগত সকল কার্যনির্বাহী কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক এবং দারুননাজাতের সাবেক শিক্ষার্থীদের মাধ্যে থেকে নির্বাচিত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদের সদস্যদের নিয়ে উপদেষ্টা পরিষদ গঠন করা হয়েছে। উপদেষ্টা পরিষদে আছেন দারুননাজাত সিদ্দিকিয়া কামিল মাদরাসার সিনিয়র শিক্ষকবৃন্দ, যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ছিলেন।

নতুন কমিটি ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত দারুননাজাতের শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যা ও প্রয়োজনকে গুরুত্ব দিয়ে কাজ করবে। বিশ্ববিদ্যালয়ে নতুন ভর্তি হওয়া শিক্ষার্থীদের প্রয়োজনীয় সহযোগিতা ও দিকনির্দেশনা, একাডেমিক ও ক্যারিয়ারসংক্রান্ত পরামর্শ, দক্ষতা উন্নয়ন এবং পারস্পরিক যোগাযোগ বৃদ্ধির পাশাপাশি ইসলামি জ্ঞান, মূল্যবোধ, মুসলিম সংস্কৃতি ও ঐতিহ্যের প্রচার-প্রসারে বিভিন্ন উদ্যোগ নেওয়া হবে।

নবনির্বাচিত সভাপতি হাসান ইনাম বলেন, “ফ্রেশারদের বিশ্ববিদ্যালয়জীবনের নানা সমস্যা ও চ্যালেঞ্জে পাশে দাঁড়ানো এবং ভবিষ্যৎ ক্যারিয়ার গঠনে প্রয়োজনীয় দিকনির্দেশনা ও সহযোগিতা নিশ্চিত করাই আমাদের অন্যতম লক্ষ্য। একই সঙ্গে ইসলামি জ্ঞান, মূল্যবোধ ও মুসলিম সংস্কৃতির প্রচার-প্রসারে আমরা কাজ করতে চাই। আগামী এক বছরে সময়োপযোগী ও অর্থবহ নানা উদ্যোগের মাধ্যমে সংগঠনকে আরও কার্যকর একটি প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তুলতে চাই। এ পথচলায় বিগত সকল কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সাবেক দায়িত্বশীলগণ, বর্তমান দায়িত্বপ্রাপ্তগণ, পৃষ্ঠপোষকবৃন্দ এবং দারুননাজাতের ডায়াসপোরার সদস্যদের সহযোগিতা, পরামর্শ ও দোয়া আমাদের একান্ত কাম্য।”

সাধারণ সম্পাদক মোহাম্মদ গাউস বলেন, "দারুননাজাত মাদরাসা থেকে প্রতিবছর অনেক ছাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হচ্ছে। তাদের যাবতীয় সমস্যা সমাধান ও পরবর্তী গন্তব্যে পৌঁছে দেয়ার জন্য আমরা কাজ করবো। দারুননাজাত একটি আদর্শ ভিত্তিক শিক্ষা প্রতিষ্ঠান। আমরা সেই আদর্শেই পরিচালিত হতে চাই।"

নতুন কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, শিক্ষার্থীদের প্রয়োজন ও প্রত্যাশাকে সামনে রেখে আগামী এক বছরে বিভিন্ন শিক্ষামূলক, ক্যারিয়ারভিত্তিক, সাংস্কৃতিক ও সামাজিক কার্যক্রম গ্রহণ করা হবে। একই সঙ্গে সংগঠনের সদস্যদের মধ্যে ভ্রাতৃত্ব ও পারস্পরিক সহযোগিতা আরও সুদৃঢ় করার উদ্যোগ নেওয়া হবে।

সারাদিনই অপরিচিত অনেক নম্বর থেকে ফোন আসছে: অপ্রতিমের বাবা

ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

দেশের ৫০ বিশ্ববিদ্যালয়ে চালু হচ্ছে তৃতীয় ভাষা শিক্ষা

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন ভিসি হলেন লুৎফর রহমান

জাতীয় বিশ্ববিদ্যালয়ে ১৫ বিষয়ের সংশোধিত সিলেবাস ভ্যালিডেশন কর্মশালা শুরু

নতুন ভিসি ঠেকাতে পাহারায় চুয়েট শিক্ষার্থীরা, দেয়ালজুড়ে গ্রাফিতি

জাবির নতুন ভিসি ড. মো. নূরুল ইসলাম

ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব পেকুয়ার নেতৃত্বে জিহাদ-কাইয়ুম

প্রাথমিক শিক্ষক নিয়োগ ভেরিফিকেশনে বাদ, সরকারকে লাল কার্ড দেখাল ঢাবি ছাত্রশক্তি

বাকৃবির ১০ তলা হলে এক বছরেও চালু হয়নি লিফট, চরম ভোগান্তিতে শিক্ষার্থীরা