হোম > শিক্ষা > ক্যাম্পাস

বুদ্ধিজীবী হত্যা আন্তর্জাতিক ষড়যন্ত্রের অংশ: চবি উপ-উপাচার্য

প্রতিনিধি, চবি

১৯৭১ সালের ১৪ ডিসেম্বর বুদ্ধিজীবী হত্যা আন্তর্জাতিক ষড়যন্ত্রের অংশ বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য একাডেমিক অধ্যাপক ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান। তিনি বলেন, এই দেশকে অন্য একটি দেশের করদরাজ্যে পরিণত করার জন্য বুদ্ধিজীবীদের হত্যা করা হয়েছে।

রোববার দুপুরে চবি উপাচার্যের সম্মেলনে কক্ষে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. হোসেন শহীদ সরওয়ার্দীর সঞ্চালনায় আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রশাসন অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার। আলোচনা সভায় প্রবন্ধ উপস্থাপন করেন ইতিহাস বিভাগের অধ্যাপক ও চবি জাদুঘরের পরিচালক ড. মোহাম্মদ জাহিদুর রহমান। এ ছাড়া বিভিন্ন অনুষদের ডিন, প্রভোস্ট, শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা এতে উপস্থিত ছিলেন।

এর আগে সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী চত্বরে ১৪ ডিসেম্বর বুদ্ধিজীবী শহীদদের স্মরণে পুষ্পাঞ্জলি অর্পণ করা হয়। পরে সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার থেকে একটি র‍্যালি শুরু হয়ে কেন্দ্রীয় গ্রন্থাগার প্রদক্ষিণ করে প্রশাসনিক ভবনের সামনে এসে শেষ হয়।

চবি উপ-উপাচার্য শামীম উদ্দিন খান বলেন, আমরা আজ পর্যন্ত গুমের শিকার জহির রায়হানকে খুঁজে পায়নি। তাকে যদি খুঁজে পাওয়া যেত, তাহলে আমরা সত্যিকারের ইতিহাস পেতাম—১৪ ডিসেম্বর কারা বুদ্ধিজীবীদের হত্যা করেছে।

তিনি আরো বলেন, ১৬ ডিসেম্বর আত্মসমর্পণের দিন ঠিক ছিল। তারা (পাকিস্তান সেনাবাহিনী) ফিরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলো। তারা জীবিত না মৃত ফিরবে তার কোন নিশ্চিয়তা ছিল না। সেই সময় পাকিস্তান সেনাবাহিনী বাংলাদেশের বুদ্ধিজীবীদের হত্যা করবে—এই কথা রীতিমত অবান্তর।

জাতীয় বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লায়েড আইসিটি কোর ট্রেইনার প্রশিক্ষণের সমাপনী

ঢাবি ক্যাম্পাসে বহিরাগত যান চলাচলে কড়াকড়ি, হবে তল্লাশি

গোপন ছবি ছড়ানোর অভিযোগে সাবেক স্ত্রীর মামলা, ছাত্রদল নেতা গ্রেপ্তার

অনাপত্তিপত্র না নিয়েই বিদেশে পাড়ি ঢাবির আওয়ামীপন্থি শিক্ষকদের

শাবিপ্রবিতে আগামীকাল ‘ভবিষ্যৎ বিজ্ঞানীর খোঁজে’ জাতীয় প্রতিযোগিতার বিভাগীয় পর্ব

রাকসুর তফসিল ও সিনেট কার্যকরের দাবিতে চার দিনের আল্টিমেটাম আম্মারের

জবির শীতকালীন ছুটি বাতিল, ছুটি সমন্বয় হবে রমজানে

ককটেল বিস্ফোরণের ঘটনায় ঢাবির শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

ব্যক্তিগত কারণ দেখিয়ে ঢাবির পাঁচ সহকারী প্রক্টরের পদত্যাগ

নন্দলাল না হয়ে আপনারা মাঠে আসেন, আমরা লড়াই করি: ছাত্রদলকে আম্মার