হোম > শিক্ষা > ক্যাম্পাস

১৭ ঘণ্টায় রাকসুর ফলাফল: প্রধান নির্বাচন কমিশনার

স্টাফ রিপোর্টার

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে ১৭ ঘণ্টায় ফলাফল প্রকাশ করার ঘোষণা দিয়েছেন অধ্যাপক ড. এফ নজরুল ইসলাম। ডাকসু ও জাকসু নির্বাচনের ভোট গণনা থেকে আমরা শিক্ষা নিয়ে সেই অনুযায়ী ব্যবস্থা নিয়েছি।

বুধবার সিনেট ভবনে রাকসু নির্বাচনের সর্বশেষ অবস্থা নিয়ে এক সংবাদ সম্মেলনে এই দাবি করেন তিনি।

রাকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. এফ নজরুল ইসলাম বলেন, আমরা ডাকসু ও জাকসু নির্বাচনের ভোট গণনা পদ্ধতি থেকে আমরা শিক্ষা নিয়েছি। আমরা ভোট গণনার জন্য সর্বোচ্চ আধুনিক ওয়েমার মেশিনের ব্যবস্থা করেছি। ১৭টি হলের জন্য ১৭টি ভোট কেন্দ্র করা হয়েছে। একজন ভোটার আলাদা আলাদা ৬ পেজ ও আলাদা রংয়ের ব্যালট পেপার দেওয়া হবে।

তিনি আরো বলেন, একজন ভোটার একটি ভোট নিশ্চিত করতে ছবি যুক্ত লিস্ট, ভোটারদের বিশ্ববিদ্যালয় আইডি কার্ড যাচাই, অমোচনীয় কালি এবং বিশেষ ক্ষেত্রে কিউআর কোড ব্যবহার করা হবে।

উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে প্রায় ১০ ঘণ্টা ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে প্রায় ৪৮ ঘণ্টা সময় লেগেছিল।

জাতীয় বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লায়েড আইসিটি কোর ট্রেইনার প্রশিক্ষণের সমাপনী

ঢাবি ক্যাম্পাসে বহিরাগত যান চলাচলে কড়াকড়ি, হবে তল্লাশি

গোপন ছবি ছড়ানোর অভিযোগে সাবেক স্ত্রীর মামলা, ছাত্রদল নেতা গ্রেপ্তার

অনাপত্তিপত্র না নিয়েই বিদেশে পাড়ি ঢাবির আওয়ামীপন্থি শিক্ষকদের

শাবিপ্রবিতে আগামীকাল ‘ভবিষ্যৎ বিজ্ঞানীর খোঁজে’ জাতীয় প্রতিযোগিতার বিভাগীয় পর্ব

রাকসুর তফসিল ও সিনেট কার্যকরের দাবিতে চার দিনের আল্টিমেটাম আম্মারের

জবির শীতকালীন ছুটি বাতিল, ছুটি সমন্বয় হবে রমজানে

ককটেল বিস্ফোরণের ঘটনায় ঢাবির শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

ব্যক্তিগত কারণ দেখিয়ে ঢাবির পাঁচ সহকারী প্রক্টরের পদত্যাগ

নন্দলাল না হয়ে আপনারা মাঠে আসেন, আমরা লড়াই করি: ছাত্রদলকে আম্মার