হোম > শিক্ষা > ক্যাম্পাস

ধর্ষণ ও নারীর প্রতি সহিংসতার প্রতিবাদে জবি ছাত্রী সংস্থার মানববন্ধন

প্রতিনিধি, জবি

গাজীপুরের কালিয়াকৈরে ছাত্রী ধর্ষণ এবং বুয়েট ছাত্র শ্রীশান্ত রায়ের মেয়েদের প্রতি কুরুচিপূর্ণ মন্তব্য ও ধর্ষণের ঘটনার প্রতিবাদে মানববন্ধন করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ছাত্রী সংস্থা।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের শান্ত চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে অংশ নেওয়া শিক্ষার্থীরা বলেন, দেশের প্রতিটি ধর্ষণ ঘটনা সমাজের ভয়াবহ ব্যর্থতা ও একটি অসুস্থ মানসিকতার প্রতিফলন। তারা অভিযোগ করেন, নারী, শিশু এমনকি নবজাতক পর্যন্ত এখন ধর্ষণের শিকার হচ্ছে—যা মানবাধিকারের জন্য বড় হুমকি। এসব ঘটনার পুনরাবৃত্তি রোধে সরকারের কঠোর ও কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান তারা।

ছাত্রী সংস্থার প্রতিনিধি শুখীমন খাতুন বলেন, জুলাই আন্দোলনে নারী-পুরুষ-শিশু সবাই অংশ নিয়েছিল—আমরা ভেবেছিলাম এমন একটি দেশ গড়ব, যেখানে সবার অধিকার রক্ষা হবে। কিন্তু আজও ধর্ষণের ঘটনা বাড়ছে। গত পাঁচ বছরে ৬ হাজার ৩০৫ নারী ও শিশু ধর্ষণের শিকার হয়েছে, যার মধ্যে ৩ হাজার ৪৭১ জনের বয়স ১৮ বছরের নিচে।

তিনি আরও বলেন, “চলতি বছরের মাত্র দুই মাসেই ১০৭টি ধর্ষণের ঘটনা ঘটেছে। এই পরিসংখ্যান আমাদের লজ্জিত করে।”

মানববন্ধনে জবি শিক্ষার্থী ইশারতি ইমু বলেন, আমরা বারবার মানববন্ধনে দাঁড়াচ্ছি, কিন্তু সমাধান আসছে না। ভিকটিম নয়, ধর্ষককে যদি সমাজে হাইলাইট করা হতো, তবে এ অপরাধ অনেকটা কমে যেত। এসব ঘটনার পুনরাবৃত্তি নারীদের উচ্চশিক্ষা ও নিরাপত্তার পথে বড় বাধা তৈরি করছে।

এ সময় ছাত্রী সংস্থার প্রতিনিধি মোছা. তারিনসহ ১৮–২০ জন নারী শিক্ষার্থী মানববন্ধনে অংশ নেন। অংশগ্রহণকারীরা ধর্ষণবিরোধী স্লোগান দেন এবং দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

জাতীয় বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লায়েড আইসিটি কোর ট্রেইনার প্রশিক্ষণের সমাপনী

ঢাবি ক্যাম্পাসে বহিরাগত যান চলাচলে কড়াকড়ি, হবে তল্লাশি

গোপন ছবি ছড়ানোর অভিযোগে সাবেক স্ত্রীর মামলা, ছাত্রদল নেতা গ্রেপ্তার

অনাপত্তিপত্র না নিয়েই বিদেশে পাড়ি ঢাবির আওয়ামীপন্থি শিক্ষকদের

শাবিপ্রবিতে আগামীকাল ‘ভবিষ্যৎ বিজ্ঞানীর খোঁজে’ জাতীয় প্রতিযোগিতার বিভাগীয় পর্ব

রাকসুর তফসিল ও সিনেট কার্যকরের দাবিতে চার দিনের আল্টিমেটাম আম্মারের

জবির শীতকালীন ছুটি বাতিল, ছুটি সমন্বয় হবে রমজানে

ককটেল বিস্ফোরণের ঘটনায় ঢাবির শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

ব্যক্তিগত কারণ দেখিয়ে ঢাবির পাঁচ সহকারী প্রক্টরের পদত্যাগ

নন্দলাল না হয়ে আপনারা মাঠে আসেন, আমরা লড়াই করি: ছাত্রদলকে আম্মার