হোম > শিক্ষা > ক্যাম্পাস

আমীর হামজার অতিরঞ্জিত বক্তব্য নিয়ে শিক্ষার্থীদের ক্ষোভ, ক্ষমা চাওয়ার আহ্বান

প্রতিনিধি, ঢাবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজী মুহম্মদ মুহসীন হলের একদল শিক্ষার্থী জামায়াতে ইসলাম মনোনীত এমপি প্রার্থী ও বক্তা আমীর হামজার একটি বক্তব্যকে মিথ্যা দাবি করে প্রতিবাদ জানিয়েছেন। এ সময় তারা হল প্রশাসনের কাছে আমীর হামজাকে প্রকাশ্যে ক্ষমা চাইতে বাধ্য করার আহ্বান জানান।

শুক্রবার বিকেলে শিক্ষার্থীরা হল প্রশাসনের নিকট একটি প্রতিবাদলিপি জমা দেন। এ সময় মুহসীন হল ছাত্রদলের আহ্বায়ক আবুজর গিফারী ইফাত, সদস্যসচিব মনসুর রাফি, যুগ্ম আহ্বায়ক মহিবুল ইসলাম আকন্দ, মো. জনি প্রমাণিক, মোয়াজ শাহরিয়ায়সহ কয়েকজন কার্যনির্বাহী সদস্য উপস্থিত ছিলেন।

প্রতিবাদলিপিতে বলা হয়, সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে আমীর হামজা দাবি করেছেন যে ছাত্রশিবির ডাকসু জয়ের আগে মুহসীন হলে আজান নিষিদ্ধ ছিল। শিক্ষার্থীরা এ বক্তব্যকে "সম্পূর্ণ বানোয়াট" আখ্যা দিয়ে বলেন, মুহসীন হলের শিক্ষার্থীরা সবসময় নিয়মিতভাবে নামাজ আদায় করে আসছেন এবং আজান সংক্রান্ত এমন দাবি বাস্তবতার সঙ্গে সাংঘর্ষিক।

শিক্ষার্থীরা অভিযোগ করেন, এ ধরনের মন্তব্য তাদের ধর্মীয় অনুভূতিতে আঘাত হেনেছে এবং মুহসীন হল সম্পর্কে জনমনে ভ্রান্ত ধারণা সৃষ্টি করছে। তারা বলেন, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ও বিভ্রান্তিকর বক্তব্য কখনোই গ্রহণযোগ্য নয়।

প্রতিবাদলিপিতে শিক্ষার্থীরা আমীর হামজার বক্তব্যের নিন্দা জানিয়ে তাকে অবিলম্বে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে বলে দাবি করেন। একই সঙ্গে তারা হল প্রশাসনের পক্ষ থেকে আনুষ্ঠানিক পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।

প্রাথমিক সহকারী শিক্ষকদের নিয়োগ ও পদায়নের দাবি

রাবিতে অবিস্ফোরিত মর্টার শেল উদ্ধার, নিষ্ক্রিয় করল পুলিশ

ঢাবি উপাচার্যের সঙ্গে জাইকা প্রতিনিধিদলের সাক্ষাৎ

ঢাকা মেডিকেল কলেজ থেকে ভুয়া শিক্ষার্থী আটক

কন্টেন্ট ক্রিয়েটর নাসিমের মুক্তির দাবিতে ছাত্রশক্তির বিক্ষোভ

ছয় বছরে একদিনও ক্লাস মিস নয়, চবির নাজমুল পেলেন সম্মাননা

জবিতে গুপ্ত রাজনীতির অভিযোগে শিবিরের বিচার দাবি ছাত্রদলের

জুলাই গণঅভ্যুত্থানের পর আবার গেস্টরুমে নির্যাতন চালুর অভিযোগ

হিট ও আইসিএসইটিইপি প্রকল্পে স্বচছতা বজায় রাখার আহ্বান ইউজিসি চেয়ারম্যানের

ঢাবিতে মেয়াদোত্তীর্ণ ৩৬ ছাত্রদল নেতাকে সিট দিয়ে তোপের মুখে প্রশাসন