হোম > শিক্ষা > ক্যাম্পাস

হামে শিশু মৃত্যুর প্রতিবাদে রাবিতে বিক্ষোভ

প্রতিনিধি, রাবি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে হামের প্রভাবে শিশু মৃত্যুর প্রতিবাদ এবং হামের প্রাদুর্ভাব রোধে পর্যাপ্ত সরকারি পদক্ষেপ নিশ্চিতের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বামপন্থী শিক্ষার্থীদের একাংশ।

বুধবার বেলা ২টায় বিশ্ববিদ্যালয়ের পরিবহন চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। পরে মিছিলটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন একাডেমিক ভবন প্রদক্ষিণ করে প্যারিস রোডে গিয়ে সমাবেশে মিলিত হয়।

বিক্ষোভ সমাবেশে শিক্ষার্থীদের “হামে শিশু মরে, সরকার কী করে”, “অবহেলায় জড়িতদের বিচার কর, শাস্তি দাও”, “হামে শিশু মরে, তারেক জিয়া কী করে”সহ বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।

সমাবেশে নাট্যকলা বিভাগের শিক্ষার্থী সাদ বলেন, “জুলাই পরবর্তী সময়ে আমরা অনেক উৎসাহ-উদ্দীপনা দেখেছিলাম। যাদের হাত ধরে এই সরকার ক্ষমতায় এসেছে, এখন তরুণদের মধ্যে সেই উদ্দীপনা আর নেই। আমরা চাই, অবহেলা ও চিকিৎসার অভাবে যেন আর কোনো শিশুর মৃত্যু না হয়। বিশ্ববিদ্যালয় প্রশাসনকে সরকারের কাছে আমাদের দাবি পৌঁছে দিতে হবে।”

এসময় বাম সংগঠনগুলোর জোট ‘গণতান্ত্রিক ছাত্রজোট’-এর মুখপাত্র ফুয়াদ রাতুল বলেন, “গত তিন মাসে দেশে প্রায় সাড়ে চারশ শিশু হামে আক্রান্ত হয়ে মারা গেছে। তাদের অধিকাংশের বয়স ছিল ছয় মাস থেকে দেড়-দুই বছরের মধ্যে। বর্তমান সরকার বারবার দায়ভার অন্যের ওপর চাপাচ্ছে এবং দাবি করছে ৯৯ শতাংশ শিশুকে টিকা দেওয়া হয়েছে। কিন্তু বিভিন্ন জরিপে দেখা যাচ্ছে, এখনও প্রায় ৪০ শতাংশ শিশু টিকার বাইরে রয়েছে।”

তিনি আরও বলেন, “পর্যাপ্ত আইসিইউ সুবিধা না থাকায় এবং হাসপাতালগুলোতে হামের জন্য আলাদা ব্যবস্থা না থাকায় পরিস্থিতি আরও খারাপ হচ্ছে। সরকার কার্যকর উদ্যোগ না নিয়ে কাদা ছোড়াছুড়িতে ব্যস্ত রয়েছে।”

ফুয়াদ রাতুল হুঁশিয়ারি দিয়ে বলেন, “শিশুদের জীবন নিয়ে অবহেলা মেনে নেওয়া হবে না। আমরা এই ইন্টারিম সরকারের জবাবদিহি চাই। যথাযথ ব্যবস্থা গ্রহণ না করলে জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেওয়া শিক্ষার্থীরা কঠোর আন্দোলন গড়ে তুলবে।”

বিক্ষোভ সমাবেশে বামজোটের বিভিন্ন নেতাকর্মী ও প্রগতিশীল শিক্ষার্থীদের একাংশ উপস্থিত ছিলেন।

তারেক রহমানকে জঙ্গীবাদের গডফাদার বলা সেই শিক্ষকের পদোন্নতি

জাবিতে নারী শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার অভিযোগ

আরামবাগ হাই স্কুল অ্যান্ড কলেজ এক্স স্টুডেন্ট ফোরামের মতবিনিময়

তিতুমীর কলেজ সাংবাদিক সমিতির সভাপতি মাহিন, সাধারণ সম্পাদক ইমরান

জনগণের চাহিদা অনুযায়ী সংবিধান সংস্কার হওয়া উচিত: উপাচার্য

ববিতে বাংলাদেশ-পাকিস্তান ‘নলেজ করিডোর’ সেমিনার অনুষ্ঠিত

আমাকে ‘মাননীয়’ বলার প্রয়োজন নেই, ঢাবি শিক্ষার্থীদের প্রধানমন্ত্রী

জাল স্বাক্ষরে ১৮ লাখ টাকা আত্মসাৎ, লাপাত্তা খুবির সহকারী রেজিস্ট্রার

শিক্ষকরা গ্রামে থাকতে চান না, তদবির করেন শহরে আসার জন্য

চিকিৎসা-সংগ্রামের জ্যান্ত দলিল