হোম > শিক্ষা > ক্যাম্পাস

জাবিতে ধর্ষণচেষ্টা: অভিযুক্তকে ধরিয়ে দিতে ৫০ হাজার টাকা পুরস্কার ঘোষণা

প্রতিনিধি, জবি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) এক নারী শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার ঘটনায় অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তারে তথ্যদাতার জন্য ৫০ হাজার টাকা পুরস্কার ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বুধবার বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে এ ঘোষণা দেওয়া হয়। প্রশাসন জানায়, অভিযুক্ত ব্যক্তির অবস্থান শনাক্ত কিংবা তাকে গ্রেপ্তারে সহায়ক সঠিক তথ্য প্রদানকারীকে ৫০ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের ঘোষণায় আরও বলা হয়, কেউ যদি অভিযুক্ত ব্যক্তিকে চিনে থাকেন অথবা তার বর্তমান অবস্থান সম্পর্কে কোনো তথ্য জেনে থাকেন, তাহলে দ্রুত বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে। এ বিষয়ে তথ্য দিতে ০১৭১৪০১২৩১৫ এবং ০১৭২৭২৬৫৯৩৫ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।

উল্লেখ্য, সম্প্রতি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এক নারী শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার অভিযোগে শিক্ষার্থীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। ঘটনার প্রতিবাদে আন্দোলন, মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা। একইসঙ্গে দ্রুত অভিযুক্তকে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে আসছেন তারা।

ইরানের ‘পিকঅ্যাক্স’ পর্বতে হামলার হুমকি দিলেন ট্রাম্প

বাবরির পর এবার মথুরা-বৃন্দাবনে শাহী মসজিদ ভেঙে মন্দির চত্বর, ঘোষণা যোগী আদিত্যনাথের

শাপলা চত্বরে ১১ দলের লংমার্চের উদ্বোধনী সমাবেশ শুরু

অর্থ নয়ছয়ের সুযোগ কম আগ্রহ নেই কর্মকর্তাদের

বিকল্প জ্বালানিতেই মুক্তি দেখছে সরকার ও বেসরকারি খাত

টিভির পর্দায় নারী এশিয়া কাপের ভারত-পাকিস্তান ম্যাচের সঙ্গে থাকছে ইউএস ওপেনের রোমাঞ্চ

নোয়াখালীতে মাদকবিরোধী অভিযান, গ্রেপ্তার ১৩

সড়ক দুর্ঘটনায় আহত প্রতিমন্ত্রী আবুল বারীকে দেখতে হাসপাতালে রিজভী

স্ত্রীকে হত্যার পর স্বামীর আত্মহত্যা

বিয়ে করলেন চাকসু ভিপি ইব্রাহিম