হোম > শিক্ষা > ক্যাম্পাস

নবাব স্যার সলিমুল্লাহর ১৫৫তম জন্মবার্ষিকী পালিত

বিশ্ববিদ্যালয় রিপোর্টার

নানা কর্মসূচির মধ্য দিয়ে নবাব স্যার সলিমুল্লাহর ১৫৫তম জন্মবার্ষিকী পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন সংগঠন পৃথক কর্মসূচির আয়োজন করে।

এ উপলক্ষে রোববার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আবদুস সালামের নেতৃত্বে হলের আবাসিক শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীরা বেগম বাজারে অবস্থিত নবাব স্যার সলিমুল্লাহর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন। পরে তার কবর জিয়ারত করা হয়। এছাড়া বাদ আসর সলিমুল্লাহ মুসলিম হলে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় নবাব স্যার সলিমুল্লাহর অবদান বিশেষভাবে উল্লেখযোগ্য। বঙ্গভঙ্গ রদের পর ১৯১১ সালে পূর্ব বাংলার মুসলমানদের শিক্ষা ও রাজনৈতিক ক্ষতিপূরণের দাবিতে তিনি ১৯১২ সালে লর্ড হার্ডিঞ্জের কাছে একটি মুসলিম প্রতিনিধি দলের নেতৃত্ব দেন। তাদের এ দাবির প্রেক্ষিতেই ১৯২১ সালে প্রতিষ্ঠিত হয় ঢাকা বিশ্ববিদ্যালয়।

শুধু তাই নয়, ঢাকা ইঞ্জিনিয়ারিং স্কুল (বর্তমান বুয়েট)-এর ভিত্তিপ্রস্তর স্থাপনের জন্য তিনি তার পিতার দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী ১ লাখ ১২ হাজার টাকা অনুদান প্রদান করেন। এছাড়া তিনি ঢাকায় পিছিয়ে পড়া মুসলিম শিক্ষার্থীদের জন্য নৈশ বিদ্যালয়, স্কুল ও হোস্টেল প্রতিষ্ঠা করেন, যা শিক্ষাবিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

১৯১৫ সালের ১৬ জানুয়ারি এই মহান শিক্ষানুরাগী ও সমাজসংস্কারক মৃত্যুবরণ করেন।

এদিকে, জন্মবার্ষিকী উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) কবর জিয়ারত ও বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করে। সকালে ডাকসুর নেতৃবৃন্দ নবাব সলিমুল্লাহর কবর জিয়ারত করেন এবং তার রুহের মাগফিরাত কামনা করে দোয়া করেন। পরে বাদ জোহর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

দোয়ায় নবাব সলিমুল্লাহ’র অবদান গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয় এবং তার কবর সংরক্ষণ ও সংস্কারের দাবি জানান ডাকসু নেতৃবৃন্দ। তারা বলেন, শিক্ষা বিস্তার, মুসলিম সমাজের উন্নয়ন এবং ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় তার ঐতিহাসিক ভূমিকা জাতি চিরদিন কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করবে।

কবর জিয়ারত ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন ডাকসুর মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক ফাতিমা তাসনিম জুমা, ক্রীড়া সম্পাদক আরমান হোসেন, ছাত্র পরিবহন সম্পাদক আসিফ আব্দুল্লাহ, কমনরুম, রিডিংরুম ও ক্যাফেটেরিয়া সম্পাদক উম্মে সালমা এবং কার্যনির্বাহী সদস্য আনাস ইবনে মুনির। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এতে অংশগ্রহণ করেন।

জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে জবিতে খাবার ও পানি বিতরণ

নওগাঁ বিশ্ববিদ্যালয়ে ভর্তি কার্যক্রম সোমবার শুরু

খুবিতে এআই-বিষয়ক অনলাইন কর্মশালা

রাজনীতিতেই থাকতে চাই, চাকরি নয়: আবেগঘন স্ট্যাটাস ছাত্রদল নেতার

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ট্রেজারার হলেন ড. বোরহান উদ্দিন

শিক্ষায় অধ্যাপক শামছুল ও প্রশাসনে অধ্যাপক নজরুল

পুসওয়ার্ডের নেতৃত্বে জবির লিমন ও রাবির অনিক

হাদি হত্যার বিচার দাবিতে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল

ইউজিসির সঙ্গে কাজ করবে ইউএন উইমেন

উদ্বোধনের আগেই ৭৪ কোটি টাকার হলের দেয়ালে ফাটল