হোম > শিক্ষা > ক্যাম্পাস

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের নেতৃত্বে আরিফ ও ইব্রাহিম

প্রতিনিধি, জবি

জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের নতুন কমিটি গঠন করা হয়েছে। নতুন কমিটিতে সভাপতি হিসেবে আব্দুল আলিম আরিফ নির্বাচিত এবং সেক্রেটারি হিসেবে ইব্রাহিম খলিল মনোনীত হয়েছেন।

রোববার (১৯ এপ্রিল) বিকেলে সংগঠনটির সদস্যদের উপস্থিতিতে এ কমিটি গঠন করা হয়। সংগঠনের একাধিক সদস্য বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, নবনির্বাচিত সভাপতি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইন ও ভূমি প্রশাসন বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তিনি বর্তমানে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের সাধারণ সম্পাদক (জিএস) হিসেবে দায়িত্ব পালন করছেন।

অন্যদিকে নব মনোনীত সেক্রেটারি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তিনি জকসুর শিক্ষা ও গবেষণা সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

এ সময় কেন্দ্রীয় ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ সিবগাহ, কেন্দ্রীয় মিডিয়া সম্পাদক মুতাসীম বিল্লাহ শাহেদী, সাবেক জবি শিবির সভাপতি ফয়সাল আমিন, ইকবাল হোসেন, আসাদুল ইসলাম সহ-সংগঠনটির সদস্যরা উপস্থিত ছিলেন।

পুশইন বন্ধ না হলে সীমান্তে লংমার্চের হুঁশিয়ারি ছাত্র অধিকার পরিষদের

শিক্ষার্থীদের অধিকার ও আন্দোলন-সংগ্রামে জবি প্রেসক্লাবের ভূমিকা অগ্রগামী

সমাজবিজ্ঞান অনুষদের ডিনের দায়িত্বে অধ্যাপক শরিফুল হুদা

চবিতে দুই উপ-উপাচার্য নিয়োগ

ক্যাম্পাসজুড়ে সোনালু ফুলের মুগ্ধতা

নিষিদ্ধ ছাত্রলীগের কর্মসূচির প্রতিবাদে জবি ছাত্রদলের মিছিল

প্রক্টরের ওপর শিক্ষার্থীর হামলা, বিচার দাবিতে শিক্ষকদের মৌন মিছিল

চবিতে দেশের প্রথম ওশান স্যাটেলাইট গ্রাউন্ড স্টেশন উদ্বোধন

কৃষ্ণচূড়ার রক্তরঙে সজ্জিত ইডেন ক্যাম্পাস

জবি ক্যাম্পাসের সামনে নিষিদ্ধ ছাত্রলীগের প্রকাশ্য কর্মসূচি