হোম > শিক্ষা > ক্যাম্পাস

ঢাবিতে পুনরায় সীমিত হচ্ছে যান চলাচল

ঢাবি সংবাদদাতা

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তার স্বার্থে সোমবার থেকে পুনরায় ক্যাম্পাস এলাকায় যান চলাচল সীমিত করার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন।

রোববার বিশ্ববিদ্যালয়ের প্রক্টর দপ্তর থেকে পাঠানো এক জরুরি বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

প্রক্টর দপ্তরের সিদ্ধান্ত অনুযায়ী শুক্রবার, শনিবার ও সরকারি ছুটির দিনগুলোতে বিকাল ৩টা থেকে রাত ১০টা এবং অফিস চলাকালীন দিনগুলো সন্ধ্যা সাড়ে ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত শাহবাগ, দোয়েল চত্বর, বার্ন ইউনিট, শিববাড়ি ক্রসিং, ফুলার রোড, পলাশী মোড় ও নীলক্ষেত- এই প্রবেশপথগুলোতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টিকারযুক্ত গাড়ি, জরুরি সেবা (অ্যাম্বুলেন্স, ডাক্তার, রোগী, সাংবাদিক, রাইড শেয়ার, খাবার গাড়ি, অনলাইন শপিং বাহনসহ অন্যান্য সরকারি গাড়ি) ব্যতীত অন্য যানবাহন ক্যাম্পাসের ভিতরে প্রবেশ নিয়ন্ত্রিত থাকবে। এছাড়াও গণপরিবহন ও ভারী যানবাহন ক্যাম্পাসে প্রবেশ সবসময়ই নিয়ন্ত্রিত থাকবে।

অংশীজনদের মতামত, পরামর্শ এবং বাস্তব অবস্থার ভিত্তিতে উপরোক্ত সিদ্ধান্ত সময়ে সময়ে পুনঃ মূল্যায়ন হতে পারে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

এর আগে গত ১৪ ডিসেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের সাতটি প্রবেশমুখে যান চলাচল সীমিত ঘোষণা করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। প্রতিদিন বিকেল ৫টা থেকে রাত ১০টা পর্যন্ত গাড়ি প্রবেশ সীমিত রাখার ঘোষণা দেওয়া হয়। নিয়মটি মানা হলে বিশ্ববিদ্যালয়ের এমন সিদ্ধান্ত বাস্তবায়নে সন্তোষ প্রকাশ করেন সাধারণ শিক্ষার্থীরা। তবে বইমেলা ও রমজানে জনভোগান্তি কমাতে মাঝে এই নিয়ম শিথিল করে কর্তৃপক্ষ।

নিষিদ্ধ আ.লীগের নাশকতার প্রতিবাদে বেরোবি শিক্ষকসমাজের মানববন্ধন

বেরোবিতে পরিচালকের বিরুদ্ধে শিক্ষার্থীদের কঠোর অবস্থান, দপ্তরে তালা

রাবিতে ভর্তির আবেদন আজ শুরু

জাতীয় বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লায়েড আইসিটি কোর ট্রেইনার প্রশিক্ষণের সমাপনী

ঢাবি ক্যাম্পাসে বহিরাগত যান চলাচলে কড়াকড়ি, হবে তল্লাশি

গোপন ছবি ছড়ানোর অভিযোগে সাবেক স্ত্রীর মামলা, ছাত্রদল নেতা গ্রেপ্তার

অনাপত্তিপত্র না নিয়েই বিদেশে পাড়ি ঢাবির আওয়ামীপন্থি শিক্ষকদের

শাবিপ্রবিতে আগামীকাল ‘ভবিষ্যৎ বিজ্ঞানীর খোঁজে’ জাতীয় প্রতিযোগিতার বিভাগীয় পর্ব

রাকসুর তফসিল ও সিনেট কার্যকরের দাবিতে চার দিনের আল্টিমেটাম আম্মারের

জবির শীতকালীন ছুটি বাতিল, ছুটি সমন্বয় হবে রমজানে