হোম > শিক্ষা > ক্যাম্পাস

বহিরাগত নিয়ে শহিদুল্লাহ হলে ছাত্রদলের ভিপি প্রার্থী, শিক্ষার্থীদের প্রতিবাদ

স্টাফ রিপোর্টার

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে শহিদুল্লাহ হল ভোট কেন্দ্রে ছাত্রদল সমর্থিত ভিপি প্রার্থীর সাথে আইডি কার্ড ছাড়া কয়েকজন কেন্দ্রে প্রবেশ করে। ভোট কেন্দ্রে প্রবেশের সাথে সাথেই সাধারণ শিক্ষার্থীরা প্রতিবাদ জানায়।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বেলা তিনটার দিকে এই ঘটনা ঘটে।

সরেজমিনে দেখা যায়, ছাত্রদল সমর্থিত ভিপি প্রার্থী নুরূদ্দীন আবির ও জিএস প্রার্থী নাফিউল ইসলাম জীবনের সাথে আইডি কার্ড ছাড়া আরও কয়েক লোকজন প্রবেশ করে । কেন্দ্রের মধ্যে প্রবেশের সাথে সাথেই সাধারণ শিক্ষার্থীরা প্রতিবাদ জানাতে থাকে। প্রতিবাদের মুখে ভিপি প্রার্থী নুরুদ্দীন আবির নেতাকর্মীদের নিয়ে বের হয়ে যান।

রাকসু নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, রাকসুর ২৩টি পদে প্রার্থী ৩০৫ জন, সিনেটে ৫টি ছাত্র প্রতিনিধি পদে প্রার্থী ৫৮ জন এবং ১৭টি হল সংসদে ২৫৫টি পদে প্রার্থী ৫৫৫ জন। মোট প্রার্থী ৮৬০ জন। নির্বাচনে মোট ভোটার সংখ্যা ২৮ হাজার ৯০১ জন। ২৮ হাজার ৯০১ জন ভোটারের জন্য ২৮ হাজার ৯০১টি ব্যালট পেপারই ছাপানো হয়েছে। ভোটারদের মধ্যে নারী ভোটার ৩৯.১ শতাংশ এবং পুরুষ ভোটার ৬০.৯ শতাংশ।

জাতীয় বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লায়েড আইসিটি কোর ট্রেইনার প্রশিক্ষণের সমাপনী

ঢাবি ক্যাম্পাসে বহিরাগত যান চলাচলে কড়াকড়ি, হবে তল্লাশি

গোপন ছবি ছড়ানোর অভিযোগে সাবেক স্ত্রীর মামলা, ছাত্রদল নেতা গ্রেপ্তার

অনাপত্তিপত্র না নিয়েই বিদেশে পাড়ি ঢাবির আওয়ামীপন্থি শিক্ষকদের

শাবিপ্রবিতে আগামীকাল ‘ভবিষ্যৎ বিজ্ঞানীর খোঁজে’ জাতীয় প্রতিযোগিতার বিভাগীয় পর্ব

রাকসুর তফসিল ও সিনেট কার্যকরের দাবিতে চার দিনের আল্টিমেটাম আম্মারের

জবির শীতকালীন ছুটি বাতিল, ছুটি সমন্বয় হবে রমজানে

ককটেল বিস্ফোরণের ঘটনায় ঢাবির শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

ব্যক্তিগত কারণ দেখিয়ে ঢাবির পাঁচ সহকারী প্রক্টরের পদত্যাগ

নন্দলাল না হয়ে আপনারা মাঠে আসেন, আমরা লড়াই করি: ছাত্রদলকে আম্মার