হোম > শিক্ষা > ক্যাম্পাস

মাস্টার্সে ৩.৯৫ পেয়ে প্রশংসায় ভাসছেন ঢাবি ছাত্রদল নেতা গিফারী

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ও মুহসীন হল ছাত্রদলের আহ্বায়ক মো. আবুজার গিফারী ইফাত মাস্টার্স পরীক্ষায় অসাধারণ ফলাফল করেছেন। তিনি ৪.০০ এর মধ্যে ৩.৯৫ জিপিএ অর্জন করে বিভাগের শীর্ষ মেধাবীদের তালিকায় স্থান করে নিয়েছেন।

গিফারী বিশ্ববিদ্যালয়ের ২০১৮–১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

ছাত্ররাজনীতির ব্যস্ততা ও সাংগঠনিক দায়িত্বের পাশাপাশি এমন চমকপ্রদ ফলাফল অর্জন করায় সহপাঠী, শিক্ষক ও বিভিন্ন রাজনৈতিক মহলে তার প্রশংসা ছড়িয়ে পড়েছে।

নিজের অনুভূতি জানাতে গিয়ে গিফারী বলেন, আলহামদুলিল্লাহ, অবশ্যই ভালো লাগছে। ভালো লাগার আরও কারণ হলো- এতে অন্যরাও অনুপ্রাণিত হবে। জাতীয়তাবাদী ছাত্রদল ধনী-গরিব, মুটে-মজুর, হিন্দু-মুসলিম, সাদা-কালো, মেধাবী-নিরক্ষর- সবার জন্যই উন্মুক্ত সংগঠন। আমি বিশ্বাস করি, মেধাবীরাই আগামী দিনে আরও দায়িত্ব পাবে।

তার এমন অর্জনে সামাজিক যোগাযোগমাধ্যম অভিনন্দনে সয়লাব হয়ে উঠেছে। সহপাঠী ও সমর্থকরা তাকে “সংগঠন ও মেধার অনন্য সমন্বয়” বলে উল্লেখ করছেন। অনেকেই মন্তব্য করছেন, রাজনীতি ও পড়াশোনা একসঙ্গে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে গিফারী অন্যদের জন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও সিনিয়র ছাত্রনেতারাও গিফারীর ফলাফলকে ইতিবাচক দৃষ্টিতে দেখছেন। তাদের মতে, ছাত্ররাজনীতি যদি মেধা ও নৈতিকতার সঙ্গে যুক্ত হয়, তবে তা সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে পারে।

ভর্তি পরীক্ষার ফলে ত্রুটি, পাস করলেও শত শত পরীক্ষার্থীকে দেখানো হলো ফেল

জুলাই ইস্যুতে দ্বিমত, বিএনপির সমালোচনা করে ছাত্রদল নেতা শোভনের পদত্যাগ

জাকসুর উদ্যোগে পুনরায় চালু ক্যাম্পাস–চন্দ্রা রুটে বাস

গণভোটের রায় বাস্তবায়নের দাবি বাংলাদেশ ছাত্রপক্ষের

কুয়েটের ৩১ জন শিক্ষক পেলেন ভাইস-চ্যান্সেলর অ্যাওয়ার্ড

আধুনিকায়ন হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের টিএসসি

চাকসুর উদ্যোক্তা মেলায় দেশীয় পাটপণ্য থেকে চীনা সামগ্রীর সমাহার

এনএসইউতে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন করলো এসএস ক্লাব

জবিতে বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা

নতুন বছরে আমাদের অঙ্গীকার হোক ভিন্ন মতের প্রতি শ্রদ্ধা: জাবি উপাচার্য