হোম > শিক্ষা > ক্যাম্পাস

খালেদা জিয়ার স্মরণে রাবিতে এতিমদের সঙ্গে ইফতার, কুরআন বিতরণ ছাত্রদল নেতার

প্রতিনিধি, রাবি

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) এতিম শিক্ষার্থীদের মাঝে পবিত্র কুরআন শরীফ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকেল সাড়ে ৪টায় বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী চত্বরে এ কর্মসূচির আয়োজন করেন রাবি শাখা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি শাকিলুর রহমান সোহাগ।

অনুষ্ঠানে শাকিলুর রহমান সোহাগ বলেন, মরহুমা বেগম খালেদা জিয়া দেশ, জনগণ ও গণতন্ত্রের মুক্তির এক অনন্য প্রতীক ছিলেন। তিনি সবসময় দেশের মানুষের কল্যাণে কাজ করেছেন এবং এতিম ও অসহায় মানুষের প্রতি তাঁর ছিল গভীর ভালোবাসা।

রাবি শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক সরদার জহুরুল বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গসংগঠনের উদ্যোগে দোয়া মাহফিলের আয়োজন করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় রাবি ছাত্রদলের এই কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

রাবি শাখা ছাত্রদলের সভাপতি সুলতান আহমদ রাহী বলেন, বেগম খালেদা জিয়া জীবদ্দশায় প্রতি রমজানে এতিম শিশুদের নিয়ে ইফতার আয়োজন করতেন। সেই মানবিকতার ধারাবাহিকতা বজায় রাখতেই এই আয়োজন করা হয়েছে।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয় সংলগ্ন একটি মাদরাসার প্রায় ১৫ জন এতিম শিক্ষার্থীর মাঝে পবিত্র কুরআন শরীফ বিতরণ করা হয়। এ সময় ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

রাবির মন্নুজান হলে ২২ শিক্ষার্থীকে আর্থিক সহায়তা

ঢাবি সাংবাদিকদের ওপর হামলায় মামলা নেয়নি পুলিশ, ব্যাখ্যা চাইলেন নাহিদ

রাবি শিক্ষার্থীদের কাস্টমাইজড এটিএম কার্ড দিচ্ছে ইসলামী ব্যাংক

মিছিল-পাল্টা মিছিলে উত্তপ্ত চবির ছাত্ররাজনীতি

তা’মীরুল মিল্লাতে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও ওরিয়েন্টেশন

ডাকসুর চতুর্থ কার্যনির্বাহী সভায় নানামুখী সিদ্ধান্ত

ঢাবি সাংবাদিকদের ওপর হামলায় ৩৭০ ক্যাম্পাস সাংবাদিকের নিন্দা

জকসু নেতা নাঈমকে থাপ্পড় দেয়ার অভিযোগ নারী খেলোয়াড় সাদিয়ার বিরুদ্ধে

রুয়েটে নবায়নযোগ্য জ্বালানি বিষয়ক প্রতিযোগিতা

গ্রামীণ বিশ্ববিদ্যালয়ের নতুন দায়িত্বে সাবেক ঢাবি ভিসি নিয়াজ আহমদ খান