হোম > শিক্ষা > ক্যাম্পাস

জবি ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি

জবি সংবাদদাতা

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদতবার্ষিকী উপলক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে জাতীয়তাবাদী ছাত্রদল, জবি শাখার একাংশ।

শনিবার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিভিন্ন ফলজ ও বনজ গাছের চারা রোপণের মাধ্যমে এ কর্মসূচি পালন করেন ছাত্রদল নেতাকর্মীরা।

কর্মসূচিতে অংশগ্রহণকারী নেতারা বলেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় ও পরিবেশবান্ধব চিন্তা থেকে এ উদ্যোগ নেয়া হয়েছে।

জবি ছাত্রদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক সুমন সরদার বলেন, ‘একটি চারা গাছ লাগানো মানে ভবিষ্যৎ প্রজন্মের জন্য কিছু রেখে যাওয়া। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে আমরা পরিবেশ রক্ষায় কাজ করছি। রাজনীতি হোক মানুষের উপকারের জন্য—এটাই আমাদের লক্ষ্য।’

যুগ্ম-আহ্বায়ক আরিফুল ইসলাম আরিফ বলেন, ‘দেশে জনসংখ্যা বাড়ছে, ফলে চাহিদা পূরণে প্রতিবছর অনেক গাছ কাটা হয়, অথচ জাতীয় উদ্যোগে তেমনভাবে গাছ লাগানো হয় না। এই প্রেক্ষাপটে জনাব তারেক রহমান বৃক্ষরোপণের যে উদ্যোগ নিয়েছেন, আমরা তা বাস্তবায়নে কাজ করছি।’

বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন জবি ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক নাসিরুদ্দিন সৌরভ, ফারুক রানা, আরিফুল ইসলাম আরিফ, ইয়াসির আরাফাত, রায়হান হোসেন অপু, রবিন মিয়া শাওন ও মো. মেহেদী হাসান।

এছাড়া অংশ নেন ছাত্রদলের সদস্য মেহেদী হাসান ইমন, সজীব আহসান, মাশফিকুল ইসলাম রাইন, মিঠু আলী, রেদোয়ান চৌধুরী, নাইমুর রহমান, ইভান, মাহমুদুল হাসান নাইম এবং কর্মী আশরাফুল ইসলাম, সৈরভ আহমেদ, আকরাম খান, আবু হুরাইয়া মোবাশ্বের ও শাহরুল।

এমএস

চবিতে সাংবাদিকসহ চার শিক্ষার্থী আহতের ঘটনায় চাকসুর বিক্ষোভ

জাবিতে প্রথমবারের মতো তিন দিনের চলচ্চিত্র উৎসব অনুষ্ঠিত

ভর্তি পরীক্ষার ফলে ত্রুটি, পাস করলেও শত শত পরীক্ষার্থীকে দেখানো হলো ফেল

জুলাই ইস্যুতে দ্বিমত, বিএনপির সমালোচনা করে ছাত্রদল নেতা শোভনের পদত্যাগ

জাকসুর উদ্যোগে পুনরায় চালু ক্যাম্পাস–চন্দ্রা রুটে বাস

গণভোটের রায় বাস্তবায়নের দাবি বাংলাদেশ ছাত্রপক্ষের

কুয়েটের ৩১ জন শিক্ষক পেলেন ভাইস-চ্যান্সেলর অ্যাওয়ার্ড

আধুনিকায়ন হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের টিএসসি

চাকসুর উদ্যোক্তা মেলায় দেশীয় পাটপণ্য থেকে চীনা সামগ্রীর সমাহার

এনএসইউতে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন করলো এসএস ক্লাব