হোম > শিক্ষা > ক্যাম্পাস

ববিতে ৩৬ জুলাই বিজয় ভোজের বাজেট নিয়ে শিক্ষার্থীদের ক্ষোভ

প্রতিনিধি, ববি

বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) বিজয় দিবস ৩৬ জুলাই (৫ আগস্ট ২০২৫) উদযাপন উপলক্ষে আয়োজিত ‘বিজয় ভোজ’ নিয়ে শিক্ষার্থীদের মাঝে তীব্র অসন্তোষ ও ক্ষোভ দেখা দিয়েছে।

বিশ্ববিদ্যালয় প্রশাসন এবারের ভোজের জন্য জনপ্রতি মাত্র ১৫০ টাকা বাজেট নির্ধারণ করেছে, যার মধ্যে ১০০ টাকা দেবে বিশ্ববিদ্যালয় এবং বাকি ৫০ টাকা শিক্ষার্থীদের কাছ থেকে সংগ্রহ করা হবে।

শিক্ষার্থীরা জানান, এই বাজেটে সম্মানজনক কোনো খাবার দেওয়া আদৌ সম্ভব নয়। বর্তমানে বাজারে একটি মানসম্পন্ন খাবারের (যেমন মোরগ পোলাও) দামই ১৬০-১৭০ টাকা। সেখানে মাত্র ১৫০ টাকায়, তাও কোমল পানীয় বাদে, উৎসবের খাবার কীভাবে দেওয়া সম্ভব—এই প্রশ্ন তুলেছেন অনেকে।

বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থী মেহেদী হাসান বলেন, আগে বিভিন্ন দিবসে হলে আয়োজিত বিশেষ ভোজের জন্য জনপ্রতি ২২০ থেকে ২৮০ টাকা পর্যন্ত বাজেট বরাদ্দ ছিল। সেখানে দ্বিতীয় বিজয় দিবসের মতো গুরুত্বপূর্ণ দিনে বাজেট কমিয়ে ১৫০ টাকা করাটা শিক্ষার্থীদের প্রতি অবজ্ঞার শামিল।

মার্কেটিং বিভাগের শিক্ষার্থী মো. শরিফ উল্লাহ ক্ষোভ প্রকাশ করে বলেন, ১৫০ টাকার বাজেট দিয়ে ‘বিজয় ভোজ’ আয়োজন শিক্ষার্থীদের অনুভূতির সঙ্গে তামাশা করার মতো। যেখানে প্রতিদিনের একটি সাধারণ খাবারেরই দাম তার চেয়ে বেশি, সেখানে উৎসবের দিনে এমন আয়োজন লজ্জাজনক।

এই আয়োজনের শিক্ষার্থী প্রতিনিধি মোশাররফ বলেন, আসলে এই টাকায় মানসম্মত খাবার দেওয়া সম্ভব না। আমরা প্রশাসনের সঙ্গে কথা বলব, যাতে একটা মানসম্মত খাবারের ব্যবস্থা করা যায়। আশা করি প্রশাসন একটা ব্যবস্থা নেবে।

আরেক প্রতিনিধি মাসুম বিল্লাহ বলেন, এটা মানানসই না। বাজেটটা একটু বাড়লে স্ট্যান্ডার্ড খাবার দেওয়া যাবে। ববি প্রক্টর ড. রাহাত ফয়সাল বলেন, শিক্ষার্থীদের থেকে একটি বক্তব্য এসেছে, আমরা আবারও আলোচনায় বসব।

ববি উপাচার্য ড. তৌফিক আলম বলেন, প্রশাসন থেকে ১০০ টাকা এবং শিক্ষার্থীরা দেবে ৫০ টাকা—এটা দিয়ে যা হবে, তা দিয়েই সবাই খাব। এর জন্য বিশ্ববিদ্যালয়ের আলাদা কোনো বাজেট থাকে না। যতটুকু আমরা পারব, ততটুকুই করব।

চা-শ্রমিকদের বঞ্চনা তুলে ধরে ঢাবিতে পথনাটক

রাবিতে হলের গাছের লিচু পেড়ে রুমে রুমে পৌঁছে দিলেন হল সংসদের নেতারা

লুঙ্গি পরে গামছা ঝুলিয়ে ভাইভা বোর্ডের পরীক্ষায় শিক্ষার্থী

রাবির মন্নুজান হলে ২২ শিক্ষার্থীকে আর্থিক সহায়তা

ঢাবি সাংবাদিকদের ওপর হামলায় মামলা নেয়নি পুলিশ, ব্যাখ্যা চাইলেন নাহিদ

রাবি শিক্ষার্থীদের কাস্টমাইজড এটিএম কার্ড দিচ্ছে ইসলামী ব্যাংক

মিছিল-পাল্টা মিছিলে উত্তপ্ত চবির ছাত্ররাজনীতি

তা’মীরুল মিল্লাতে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও ওরিয়েন্টেশন

ডাকসুর চতুর্থ কার্যনির্বাহী সভায় নানামুখী সিদ্ধান্ত

ঢাবি সাংবাদিকদের ওপর হামলায় ৩৭০ ক্যাম্পাস সাংবাদিকের নিন্দা