চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) নতুন দুই উপ-উপাচার্য নিয়োগ দেওয়া হয়েছে। মঙ্গলবার বিকেলে রাষ্ট্রপতির আদেশক্রমে শিক্ষা মন্ত্রণালয় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সরকারি সাধারণ বিশ্ববিদ্যালয় শাখার সহকারী সচিব মো. সুলতান আহমেদের স্বাক্ষর করা পৃথক প্রজ্ঞাপনে এ তথ্য নিশ্চিত করা হয়।
দুই উপ-উপাচার্য হলেন, একাডেমিক পদে বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের ডিন এবং বনবিদ্যা ও পরিবেশ বিজ্ঞান ইনস্টিটিউটের অধ্যাপক ড. মোহাম্মদ আল-আমীন। তিনি বিশ্ববিদ্যালয়ের জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সভাপতি। প্রশাসন পদে প্রশাসন পদে রাজনীতি বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. সফিকুল ইসলাম। তিনি কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য পদে রয়েছেন।
জেডএম