হোম > শিক্ষা > ক্যাম্পাস

মাতৃত্বকালীন ৪০ শতাংশ উপস্থিতিতে পরীক্ষায় অংশ নিতে পারবেন রাবির ছাত্রীরা

রাবি প্রতিনিধি

মাতৃত্বকালীন সময়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) নারী শিক্ষার্থীদের পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে উপস্থিতিতে বিশেষ ছাড় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। অ্যাকাডেমিক কাউন্সিলের সিদ্ধান্ত অনুযায়ী, মাতৃত্বকালীন সময়ে নারী শিক্ষার্থীরা ৪০ শতাংশ উপস্থিতি থাকলেও বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাবেন।

বুধবার (১৫ জুলাই) বিকেলে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে অ্যাকাডেমিক কাউন্সিলের এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, রাকসুর মহিলা বিভাগের দাবির পরিপ্রেক্ষিতে বিষয়টি পর্যালোচনার জন্য একটি কমিটি গঠন করা হয়। কমিটির সুপারিশের ভিত্তিতে বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক কাউন্সিলের ২৬৯তম সভায় প্রস্তাবটি উপস্থাপন করা হলে তা সর্বসম্মতিক্রমে পাস হয়। চূড়ান্ত অনুমোদনের জন্য এ সুপারিশটি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের আগামী সভায় উপস্থাপন করা হবে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক এস এম কামরুজ্জামান বলেন, মাতৃত্বকালীন সময়ে উপস্থিতির হার কমানোর বিষয়ে আগে থেকেই একটি কমিটি গঠন করা হয়েছিল। আজ অ্যাকাডেমিক কাউন্সিলের সভায় এটি পাস হয়েছে। চূড়ান্ত অনুমোদনের জন্য আগামী সিন্ডিকেট সভায় উপস্থাপন করা হবে।

জানতে চাইলে রাকসুর মহিলা বিষয়ক সম্পাদক সাইয়্যিদা হাফসা বলেন, আমরা মহিলা বিভাগের উদ্যোগে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে এ দাবি করেছিলাম। দাবির পরিপ্রেক্ষিতে একটি কমিটি গঠন করা হয়েছিল। সে কমিটিতে আমিও সদস্য হিসেবে ছিলাম। প্রথমে ৫০ শতাংশ ক্লাসে উপস্থিত থাকলে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে এমন সিদ্ধান্ত হয়েছিল। পরবর্তীতে আরেকটি সভায় উপস্থিতির হার আরও কমিয়ে আনার জন্য আবেদন করি। পরে ৪০ শতাংশ উপস্থিতিতে সিদ্ধান্ত হয়।

এআরবি

শিবপুরে শীতলক্ষ্যা নদীতে গোসল করতে নেমে নারীসহ নিখোঁজ ৪

সৌদির প্রতিরক্ষা প্রতিশ্রুতি ও ইরানের সঙ্গে সম্পর্ক—উভয় সংকটে পাকিস্তান

খেলাধুলাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী: আমিনুল হক

বিহারের বন্যা সামলাতে ফারাক্কা ব্যারেজের সব গেট খোলা, প্লাবিত চাঁপাইনবাবগঞ্জ

‘শিক্ষার অধিকার ফিরে চাই’—জবিতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল

ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু কাল, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

দেশ ও মানবতার জন্য কাজের অভাব জামায়াতের মাধ্যমেই পূরণ সম্ভব

ইউক্রেনকে আরো ৮৫ হাজার কোটি টাকার সামরিক সহায়তা দিচ্ছে ইইউ

বাবা গুম, মা মৃত—রিফাদের পাশে প্রধানমন্ত্রী

ফ্যাসিস্ট হাসিনার পতন আঞ্চলিকভাবে নিঃস্বঙ্গ ভারতের জন্য চরম বিপর্যয়