হোম > শিক্ষা > ক্যাম্পাস

অকালে ঢাবি শিক্ষার্থী নাফিসের মৃত্যু

প্রতিনিধি, ঢাবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী নাফিস খন্দকার ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি অমর একুশে হলের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন।

হলের শিক্ষার্থীরা জানান, নাফিস হঠাৎ অসুস্থ হয়ে পড়লে প্রথমে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে গতরাত (সোমবার রাত ১২টার দিকে) তাকে হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট হাসপাতালে স্থানান্তর করা হয়। আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় আজ মঙ্গলবার তিনি মৃত্যুবরণ করেন।

অমর একুশে হলের প্রাধ্যক্ষ ড. ইশতিয়াক এম সৈয়দ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, "নাফিস বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিল। তার বাবা-মা ঢাকায় থেকে চিকিৎসার ব্যবস্থা করছিলেন। মাঝেমধ্যে সে হলে অবস্থান করত। গতকাল হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়লে প্রথমে ঢাকা মেডিক্যালে নেওয়া হয়, পরে রাতে অবস্থার আরও অবনতি হলে আইসিইউতে ভর্তি করা হয়। সেখানে আজ সে মারা গেছে।"

এই শিক্ষার্থীর মৃত্যুতে ক্যাম্পাসজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। তার সহপাঠীরা জানান, অকাল প্রয়াণে তারা গভীরভাবে মর্মাহত।

মরহুম নাফিস খন্দকারের জানাজা আজ মঙ্গলবার বাদ মাগরিব কার্জন হলের রসায়ন বিভাগ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে।

রাবিতে ভর্তির আবেদন আজ শুরু

জাতীয় বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লায়েড আইসিটি কোর ট্রেইনার প্রশিক্ষণের সমাপনী

ঢাবি ক্যাম্পাসে বহিরাগত যান চলাচলে কড়াকড়ি, হবে তল্লাশি

গোপন ছবি ছড়ানোর অভিযোগে সাবেক স্ত্রীর মামলা, ছাত্রদল নেতা গ্রেপ্তার

অনাপত্তিপত্র না নিয়েই বিদেশে পাড়ি ঢাবির আওয়ামীপন্থি শিক্ষকদের

শাবিপ্রবিতে আগামীকাল ‘ভবিষ্যৎ বিজ্ঞানীর খোঁজে’ জাতীয় প্রতিযোগিতার বিভাগীয় পর্ব

রাকসুর তফসিল ও সিনেট কার্যকরের দাবিতে চার দিনের আল্টিমেটাম আম্মারের

জবির শীতকালীন ছুটি বাতিল, ছুটি সমন্বয় হবে রমজানে

ককটেল বিস্ফোরণের ঘটনায় ঢাবির শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

ব্যক্তিগত কারণ দেখিয়ে ঢাবির পাঁচ সহকারী প্রক্টরের পদত্যাগ