হোম > শিক্ষা > ক্যাম্পাস

কিউএস র‌্যাঙ্কিং: প্রথমবারের মতো স্থান পেলো ঢাবির ৯ বিভাগ

ঢাবি সংবাদদাতা

যুক্তরাজ্যভিত্তিক শিক্ষা ও গবেষণা সংস্থা কোয়াককোয়ারেলি সায়মন্ডসের (কিউএস) বিষয়ভিত্তিক বিশ্ব র‍্যাঙ্কিং-এ ইতিহাসে প্রথমবারের মতো স্থান পেয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নয়টি বিভাগ। গতবছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছয়টি বিভাগ র‍্যাঙ্কিং-এ স্থান পেয়েছিলো।

গতবুধবার বিষয়ভিত্তিক র‍্যাঙ্কিং-এর তালিকা প্রকাশ করে কিউএস। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের উপ পরিচালক ফররুখ মাহমুদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

এতে কিউএসের প্রতিবেদনের বরাতে বলা হয়, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি ক্যাটাগরিতে ঢাকা বিশ্ববিদ্যালয় গতবছরের তুলনায় এবছর ১০০ ধাপ এগিয়ে বিশ্ব র‍্যাংকিং-এ ৪০১ থেকে ৪৫০ এর মধ্যে অবস্থান করছে। এই ক্যাটাগরির অন্তর্ভুক্ত কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগ ৫৫১ থেকে ৬০০ এর মধ্যে, ইঞ্জিনিয়ারিং-ইলেক্ট্রিক্যাল এবং ইলেক্ট্রনিক বিভাগ ৫০১ থেকে ৫৫০ এর মধ্যে, ইঞ্জিনিয়ারিং-মেকানিক্যাল, এরোনেটিক্যাল বিভাগ ৫০১ থেকে ৫৭৫ এর মধ্যে অবস্থান করছে।

সোশ্যাল সায়েন্স অ্যান্ড ম্যানেজমেন্ট ক্যাটাগরিতে গত বছরের তুলনায় ৫০ ধাপ এগিয়ে বর্তমানে সারাবিশ্বে ৪০১ থেকে ৪৫০ এর মধ্যে অবস্থান করছে। এই ক্যাটাগরির অন্তর্ভুক্ত একাউন্টিং অ্যান্ড ফিন্যান্সে বিভাগ ২৫১ থেকে ৩০০ এর মধ্যে, বিজনেস অ্যান্ড ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগ ৪০১ থেকে ৪৫০ এর মধ্যে, ইকোনমিক অ্যান্ড ইকোনমেট্রিক্স বিভাগ ৩৫১ থেকে ৪০০ এর মধ্যে, সমাজবিজ্ঞান বিভাগ ৩০১ থেকে ৩৭৫ এর মধ্যে অবস্থান করছে।

লাইফ সায়েন্স অ্যান্ড মেডিসিন ক্যাটাগরিতে মেডিসিন বিভাগ ৬৫১ থেকে ৭০০ এর মধ্যে অবস্থান করছে। ন্যাচারাল সায়েন্স ক্যাটাগরিতে ফিজিক্স অ্যান্ড এস্ট্রানোমি বিভাগ ৫৫১ থেকে ৬০০ এর মধ্যে অবস্থান করছে। এছাড়াও আর্টস অ্যান্ড হিউমেনিটিস ক্যাটাগরিতে ৫০১ থেকে ৫৫০ এর মধ্যে অবস্থান করছে।

এবিষয়ে উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ বলেন, আমরা এতে সন্তুষ্ট না। আমরা আরো ভালো করতে চাই। আমরা যে পরিকল্পনাগুলো হাতে নিয়ে সেগুলো বাস্তবায়নে শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী সামষ্টিকভাবে কাজ করে যাচ্ছি। সেই পরিকল্পনাগুলো ঠিকমতো বাস্তবায়িত হলে আমরা ভবিষ্যতে সম্মানজনক অবস্থান পৌঁছাবো।

জবিতে বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা

নতুন বছরে আমাদের অঙ্গীকার হোক ভিন্ন মতের প্রতি শ্রদ্ধা: জাবি উপাচার্য

ব্যাঙকে বর সাজিয়ে বিয়ের আয়োজন

ঢাবির নতুন উপ-উপাচার্য অধ্যাপক ড. আবদুস সালাম

জাবিতে চৈত্র সংক্রান্তিতে ঐতিহ্যবাহী ‘ভেলা বাইচ’ অনুষ্ঠিত

জবিতে দুই দিনব্যাপী বৈশাখী মেলা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

বাংলাদেশ-চীনের সামুদ্রিক সহযোগিতা জোরদারে এমওইউ স্বাক্ষর

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা নিয়ে নতুন নির্দেশনা

নববর্ষকে বরণ করতে প্রস্তুত রাজশাহী বিশ্ববিদ্যালয়

ঢাবিতে বর্ণাঢ্য আয়োজনে পাহাড়ি জনগোষ্ঠীর বিঝু উৎসব উদযাপন