হোম > শিক্ষা > ক্যাম্পাস

পাকিস্তানের পতাকা আঁকাকে কেন্দ্র করে রাতভর উত্তাল জবি ক্যাম্পাস

পাকিস্তান বিরোধী স্লোগানে উত্তাল জবি

প্রতিনিধি, জবি

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ক্যাম্পাসের মেইন গেটে পাকিস্তানের পতাকা অঙ্কনকে কেন্দ্র করে উত্তেজনার সৃষ্টি হয়েছে। এ ঘটনার প্রতিবাদে পাকিস্তানবিরোধী স্লোগানে বিক্ষোভ মিছিল করেছে বিশ্ববিদ্যালয় শাখা জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীরা।

সোমবার (১৫ ডিসেম্বর) রাত আড়াইটার দিকে শাখা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল ও সদস্য সচিব শামসুল আরেফিনের নেতৃত্বে এ বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রশাসনিক ভবনের সামনে গিয়ে শেষ হয়।

এ সময় নেতাকর্মীরা ‘পাকিস্তানের দালালেরা হুঁশিয়ার সাবধান’, ‘দিয়েছি তো রক্ত, আরও দেব রক্ত’, ‘সবার আগে বাংলাদেশ’সহ বিভিন্ন স্লোগান দেন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, এর আগে রাত একটার দিকে ক্যাম্পাসের মেইন গেটে পাকিস্তানের পতাকা অঙ্কনের সময় বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিম বাধা প্রদান করলে শিক্ষার্থীদের সঙ্গে তাদের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে প্রক্টরিয়াল টিম ঘটনাস্থল ত্যাগ করলে শিক্ষার্থীরা পুনরায় পতাকা অঙ্কন কার্যক্রম শুরু করে এবং তা সম্পন্ন করে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. তাজাম্মুল হক বলেন, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ভেতরে ভিন্ন দেশের কোনো পতাকা অঙ্কন করতে হলে প্রশাসনের পূর্বানুমতি প্রয়োজন। কিন্তু কোনো ধরনের অনুমতি ছাড়াই মেইন গেটে পাকিস্তানের পতাকা অঙ্কন শুরু করা হলে প্রক্টরিয়াল টিম বাধা প্রদান করে। এরপরও তারা আমাদের নির্দেশনা উপেক্ষা করে পতাকা অঙ্কন সম্পন্ন করে।

জবি ভিসির পিএসের বিরুদ্ধে অসৌজন্যমূলক আচরণের অভিযোগ

ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমেরিকান সংবিধান দিবস উদযাপন

জাতীয় সংগীত পরিবেশনের সময় ব্যাকগ্রাউন্ডে হাসিনার ছবি, দুই শিক্ষককে শোকজ

সাইবার ঝুঁকি মোকাবিলায় সতর্ক হতে হবে: উপাচার্য আমানুল্লাহ

‘ক্লিন অ্যান্ড গ্রিন ক্যাম্পাস’ গড়ে তুলতে ছাত্রদলকে সহযোগিতার আশ্বাস ঢাবি প্রশাসনের

হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন

চাকসুর ‘আইনের আলো’ বইয়ের মোড়ক উন্মোচন

সুইমিংপুলে ডুবে শাবিপ্রবি শিক্ষার্থীর মৃত্যু

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৮ হলে রান্নার চুলা দিলেন ছাত্রদল নেতা

ডাকসুর উদ্যোগে ‘মহানবি’ শীর্ষক গ্রন্থের মোড়ক উন্মোচন