হোম > শিক্ষা > ক্যাম্পাস

ভিসিসহ জবি প্রশাসনকে অবাঞ্ছিত ঘোষণা শাখা ছাত্রদলের

প্রতিনিধি, জবি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) কর্মরত সাংবাদিকদের ওপর হামলার বিচার না করা এবং সাধারণ শিক্ষার্থীদের সম্পূরক বৃত্তি দিতে ব্যর্থ হওয়ার অভিযোগ তুলে বর্তমান প্রশাসনকে অবাঞ্ছিত ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। একই সঙ্গে তারা প্রশাসনের অবিলম্বে পদত্যাগ দাবি করেছে।

সোমবার (৯ মার্চ) ক্যাম্পাসের ভাষা শহীদ রফিক ভবনের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ছাত্রদলের পক্ষ থেকে এই কড়া হুঁশিয়ারি দেওয়া হয়।

সংবাদ সম্মেলনে জবি শাখা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিরুদ্ধে একাধিক গুরুতর অভিযোগ তুলে ধরেন। তিনি বলেন, গত ৫ মার্চ ক্যাম্পাসে সাংবাদিকদের ওপর ছাত্রশিবির যে বর্বরোচিত হামলা চালিয়েছে, প্রশাসন তার বিচার নিশ্চিতে চরম গাফিলতির পরিচয় দিয়েছে। উল্টো প্রশাসন ও শিবিরের আঁতাতের মাধ্যমে সাংবাদিক সমিতির গঠনতন্ত্র পরিবর্তন করে গত ৮ মার্চ একটি পাতানো নির্বাচন সম্পন্ন করা হয়েছে।

তিনি দাবি করেন, ঐ বিতর্কিত নির্বাচনে দেশের প্রথম সারির ও স্বনামধন্য গণমাধ্যমের সাংবাদিকদের উদ্দেশ্য প্রণোদিতভাবে বাদ দিয়ে কেবল শিবিরের মতাদর্শী সংবাদকর্মীদের জায়গা দেওয়া হয়েছে। এই অন্যায়ের কারণ জানতে বাদ পড়া সাংবাদিকরা সমিতির কার্যালয়ে গেলে সেখানে তাদের ওপর আবারও হামলা চালায় শিবির ও তাদের অনুসারী সাংবাদিকরা।

ছাত্রদলের এই নেতা আরও বলেন,আমরা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের কাছে এই ন্যাক্কারজনক হামলার বিচার চেয়েছি কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন বিচার নিশ্চিত না করে গাফিলতি করেছে। এর আগে সম্পূরক বৃত্তি নিয়ে আমরা বারবার আন্দোলন করেছি কিন্তু তারা শিক্ষার্থীদের সম্পূরক বৃত্তি প্রদান ব্যর্থ হয়েছে। সাংবাদিকদের ওপর শিবিরের হামলার বিচার নিশ্চিত করতে না পারা এবং সম্পূরক বৃত্তি প্রদানে ব্যর্থতায় আমরা প্রশাসনকে অবাঞ্ছিত ঘোষণা করেছি।"

ছাত্রলীগ সংশ্লিষ্টতার অভিযোগে ঢাবি শিক্ষার্থীকে মারধর, নেপথ্যে কী

বরিশাল বিশ্ববিদ্যালয়ের নাম ব্যবহার করে দুই শিক্ষার্থীর চাঁদা দাবি

ঢাবি শাখার কমিটি ঘোষণা করল ইনকিলাব মঞ্চ

গুচ্ছের ২০ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সময়সূচি প্রকাশ

ঈদের ছুটি পর্যন্ত ঢাবির ক্লাস ও পরীক্ষা বন্ধ ঘোষণা

জবি উপাচার্যের পদত্যাগ দাবি শাখা ইউট্যাবের

ঢাকা কলেজ ছাত্রশিবিরের ইফতার মাহফিল, অংশ নিলেন হাজারো শিক্ষার্থী

জাতীয় বিশ্ববিদ্যালয়ে কর্মকর্তা-কর্মচারীদের অবস্থান কর্মসূচি

২১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করল ঢাবি ছাত্রশিবির

শিক্ষিকা হত্যাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি